যুক্তরাষ্ট্রে ও মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল আজহা ২০ জুলাই মঙ্গলবার এবং বাংলাদেশে ২১ জুলাই বুধবার
সাখাওয়াত হোসেন সেলিম, ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্র ও সৌদি আরবে পবিত্র ঈদ-উল-আজহা ২০ জুলাই মঙ্গলবার উদযাপিত হবে। বাংলাদেশে ঈদুল আজহা উদযাপন হবে ২১ জুলাই বুধবার।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ২৯শে জিলক্বদ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় সেখানে ঈদ-উল-আজহা উদযাপিত হবে ২০ জুলাই মঙ্গলবার। সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেদিন ঈদ উদযাপিত হয়, যুক্তরাষ্ট্রেও একই দিন ঈদ উদযাপিত হয়।
আর বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে ঈদ উদযাপিত হয় এর পরের দিন। সে হিসেবে যুক্তরাষ্ট্রে ২০ জুলাই মঙ্গলবার এবং বাংলাদেশে ঈদ-উল-আজহা উদযাপিত হবে ২১ জুলাই বুধবার।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২১ জুলাই বুধবার বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় ঈদুল আজহার তারিখ নির্ধারণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। সভা শেষে জানানো হয়, দেশের আকাশে ১৪৪২ হিজরির জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে।
তাই আগামী ২১ জুলাই বুধবার পালিত হবে পবিত্র ইদুল আজহা।
উল্লেখ্য, গত বছর যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যে ঈদ-উল-আজহা উদযাপিত হয়েছিল ৩১ জুলাই। আর বাংলাদেশে কোরবানির ঈদ উদযাপিত হয়েছিল ১ আগস্ট।
প্রসঙ্গত: উল্লেখ্য যে, হিজরি ক্যালেন্ডার অনুযায়ী জিলহজ মাস হলো বছরের শেষ বা ১২তম মাস। এ মাসের ১০ তারিখ উদযাপিত হয় পবিত্র ঈদ-উল-আজহা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রে ঈদুল আজহা উপলক্ষে মসজিদগুলোতে ব্যাপক প্রস্তুতি চলছে। প্রায় তিন হাজার মসজিদে এবং খোলা মাঠে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রে এবার অধিকাংশ ঈদ জামায়াত সকাল ৭টা থেকে সকাল সাড়ে ১০ টার মধ্যে অনুষ্ঠিত হবে।
সংশি¬ষ্ট সিটির পক্ষ থেকে প্রতিটি ঈদ জামাতের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা গ্রহণের তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ।
বাংলাদেশি গ্রোসারি/সুপার মার্কেট সূত্রে জানা গেছে, নিউইয়র্ক, নিউজার্সি, পেনসলিভেনিয়া, কানেকটিকাট, ম্যাসেচুসেটস, ম্যারিল্যান্ড, ভার্জিনিয়া, মিশিগান, জর্জিয়া, ইলিনয়, ফ্লোরিডা, টেক্সাস, ক্যালিফোর্নিয়া, ক্যানসাস, আরিজোনা প্রভৃতি স্টেটে প্রায় ৫০ হাজার পশু কোরবানি দেবেন বাংলাদেশিরা। বিপুল সংখ্যক বাংলাদেশি দেশে কোরবানি দেবেন বলে জানা গেছে।
করোনায় বিধিনিষেধের কারণে এবার পবিত্র হজ পালনে কেউ মক্কায় যেতে পারেন নি বলে জানা গেছে।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি