Tuesday, 9 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের কারণে ইনকাম ট্যাক্স ফাইলিং ১৫ এপ্রিল থেকে ১৫ জুলাই পর্যন্ত বর্ধিত

অনলাইন ডেস্ক পঠিত: 151 বার

প্রকাশিত: March 20, 2020 | 6:49 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের কারণে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলিং ১৫ এপ্রিল বুধবার থেকে বর্ধিত করে ১৫ জুলাই বুধবার পর্যন্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রে গত ২৭ জানুয়ারী সোমবার থেকে শুরু হওয়া ইনকাম ট্যাক্স রিটার্নের সময়সীমা ৯০ দিন বর্ধিত করা হয়েছে। ২০১৯ ট্যাক্স বছরের ইনকাম ট্যাক্স রিটার্ন (Individule) কোনো প্রকার জরিমানা ছাড়া আগামী ১৫ এপ্রিল বুধবার পর্যন্ত করার সময় সীমা নির্ধারিত ছিল। যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের বর্তমান ভয়াবহ পরিস্থিতিতে স্টেট অব ইমার্জেন্সীর প্রেক্ষিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় ট্রেজারি সেক্রেটারি স্টিভেন মানুচিন শুক্রবার এক টুইটার বার্তায় ইনডিভিজুল এবং বিজনেস ইনকাম ট্যাক্স রিটার্নের সময়সীমা ৯০ দিন বর্ধিত করার এ ঘোষণা দেন।


নিউইয়র্কের কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস’র প্রেসিডেন্ট অ্যান্ড সিইও এবং আইআরএস লাইসেন্সড প্রেক্টিশনার, এনরোলমেন্ট এজেন্ট মোহাম্মদ হাসেম এসংক্রান্ত ট্রেজারি সেক্রেটারি স্টিভেন মানুচিনের ঘোষণা এবং আইআরএস (ইন্টারনাল রেভিনিউ সার্ভিস) বিধি-বিধান উদ্ধৃত করে ইউএসএনিউজঅনলাইন.কমকে আরো জানান, গত ২৭ জানুয়ারী সোমবার থেকে শুরু হওয়া ২০১৯ ট্যাক্স বছরের ইনকাম ট্যাক্স রিটার্ন (Individule) কোনো জরিমানা ছাড়া আগামী ১৫ এপ্রিল বুধবার পর্যন্ত নির্ধারিত ছিল। তবে নির্দিষ্ট সময়ে ট্যাক্স রিটার্ন না করতে পারলে পাওনা ট্যাক্স পরিশোধ সাপেক্ষে আবেদনের মাধ্যমে জরিমানা ছাড়া ট্যাক্স রিটার্নের ৬ মাসের অটোমেটিক বর্ধিত সময় পাওয়ার বিধান রয়েছে। ট্যাক্স ফাইলিংয়ের জন্য সময় বর্ধিত আবেদন অবশ্য ইলেকট্রনিক্যাল বা পেপার মাধ্যমে করা যায়। তবে নির্ধারিত চক্রবৃদ্ধি হারে জরিমানা প্রদান করে সারা বছরই ট্যাক্স ফাইল করার সুযোগ থাকে।
কিন্তু যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের বর্তমান ভয়াবহ পরিস্থিতিতে স্টেট অব ইমার্জেন্সী সহ সার্বিক অবস্থা বিবেচনায় রেখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলিং সময়সীমা ৯০ দিন বর্ধিত করার ঘোষণা দেন। যা ১৫ এপ্রিল বুধবার থেকে বর্ধিত করে ১৫ জুলাই বুধবার পর্যন্ত করা হয়েছে। সমস্ত করদাতা এবং ব্যবসায়ীদের সুদ বা জরিমানা ছাড়াই অর্থ জমা দেওয়ার এবং অর্থ প্রদানের জন্য এই অতিরিক্ত সময় বলবৎ থাকবে।
এনরোলমেন্ট এজেন্ট মোহাম্মদ হাসেম ইউএসএনিউজঅনলাইন.কমকে বলেন, এর আগে মঙ্গলবার ট্রেজারি সেক্রেটারি স্টিভেন মানুচিন হোয়াইট হাউজের ব্রিফিংয়ের সময় ইনকাম ট্যাক্স রিটার্নে ট্যাক্স পরিশোধের সময়সীমা ৯০ দিন বর্ধিত করার ঘোষণা দিয়েছিলেন। এতে বলা হয়েছিল চলতি ইনকাম ট্যাক্স রিটার্নে ট্যাক্স পরিশোধের ৯০ দিন বর্ধিত সময়সীমার মধ্যে ইনডিভিজুল ইনকাম ট্যাক্স সর্বোচ্চ ১ মিলিয়ন ডলার এবং বিজনেস ইনকাম ট্যাক্স সর্বোচ্চ ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পরিশোধ করা যাবে। কোন প্রকার সুদ বা জরিমানা ছাড়াই অর্থ জমা দেওয়ার এবং অর্থ প্রদানের জন্য এই অতিরিক্ত সময় বলবৎ থাকবে।
এবিষয়ে আরো বিস্তারিত জানতে যোগাযোগের অনুরোধ জানিয়েছে মোহাম্মদ হাসেম, আইআরএস লাইসেন্সড প্রেক্টিশনার, আইআরএস এনরোলমেন্ট এজেন্ট, আইআরএস সার্টিফাইয়িং একস্পেটেন্স এজেন্ট, এমবিএ ইন একাউন্টিং, ফোন: ৭১৮-২০৫-৬০৪০, ৭১৮-২০৫-৬০১০ এবং ৯১৭-৮২১-৪৮৯৭।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV