Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে কিডস ফর ক্যাশ বিচারকের ২৮ বছরের জেল

অনলাইন ডেস্ক পঠিত: 83 বার

প্রকাশিত: August 14, 2011 | 1:41 AM

বাংলা প্রেস, নিউ ইংল্যান্ড থেকে: ঘুষ নেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া স্টেটে অবসরপ্রাপ্ত এক বিচারককে ২৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট গত বৃহস্পতিবার এ রায় দেন।মার্ক সিয়াভারেল্লা জুনিয়র নামের সাবেক এ বিচারকের বিরুদ্ধে কিশোর অপরাধী আটককেন্দ্রের এক মালিকের কাছ থেকে ১০ লাখ ডলার ঘুষ নেওয়ার অভিযোগ ছিল।

লঘু বা প্রথমবারের মতো অপরাধে জড়ানো কিশোরদের কোনো সুযোগ না দিয়ে তিনি কারাদণ্ডের রায় দিতেন এবং বেসরকারি আটককেন্দ্রে থাকার নির্দেশ দিতেন তাদের।বিনিময়ে আটককেন্দ্রের মালিকের কাছ থেকে বড় অঙ্কের ঘুষ নিতেন তিনি।যুক্তরাষ্ট্রজুড়ে এ মামলা কিডস ফর ক্যাশ নামে ব্যাপক পরিচিতি পায় আর সিয়াভারেল্লা পরিচিতি পান ‘কিডস ফর ক্যাশ’ বিচারক হিসেবে।সিয়াভারেল্লা (৬১)পেনসিলভানিয়ার লুজার্ন কাউন্টির বিচারক ছিলেন। সিয়াভারেল্লা ও মাইকেল কোনাহান নামের আরেক বিচারকের বিরুদ্ধে প্রায় ২০ লাখ ডলার ঘুষ নেওয়ার অভিযোগওঠে ২০০৯ সালে। অভিযোগে বলা হয়, পিএ চাইল্ড কেয়ার ও ওয়েস্টার্ন পিএ চাইল্ড কেয়ার নামের দুটি আটককেন্দ্রের মালিকের কাছ থেকে তাঁরা এ ঘুষ নেন। প্রতিষ্ঠান দুটির আরেক অংশীদারের কাছ থেকেও তাঁদের হাজার হাজার ডলার ঘুষ নেওয়ার অভিযোগ ছিল।পেশাজীবনে কঠোর বিচারক ও অপরাধ সহ্য না করার নীতিতে চলার জন্য পরিচিত ছিলেন সিয়াভারেল্লা। অথচ এরই আড়ালে অর্থিক সুবিধা নেন তিনি। এমন অনেক শিশুকে তিনি আটককেন্দ্রে পাঠিয়েছেন, যাদের বয়স ১০ বছরেরও কম। প্রথমবারের ছোটখাটো চুরি বা এ রকম অন্যান্য অপরাধে অভিযুক্তদেরও তুলনামূলক কঠোর সাজা দিতেন তিনি। আত্মীয় বা বন্ধুদের সঙ্গে সাক্ষাতের সুযোগ না দিয়েই অভিযুক্ত শিশুদের আটককেন্দ্রে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দিতেন। বিনিময়ে ব্যবসায়িক উদ্দেশ্যে পরিচালিত আটককেন্দ্রের কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ নিতেন।যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ও ইন্টার ব্রাঞ্চ কমিশন অন জুভেনাইল জাস্টিস ১২টি অভিযোগে দোষী সাব্যস্ত করেন সিয়াভারেল্লাকে। ২০০৩ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত তাঁর দেওয়া প্রায় চার হাজার রায় বাতিল করেছেন সুপ্রিম কোর্ট। সিয়াভারেল্লা কিশোরদের সাংবিধানিক অধিকার ও সুবিচার পাওয়ার অধিকার লঙ্ঘন করেছেন বলে রায় দেন আদালত।রায়ের আগে আদালতে উপস্থিত পরিবারের সদস্য, তাঁর রায়ে সাজাপ্রাপ্ত কিশোর, লুজার্ন কাউন্টির আইনজীবী ও সেখানকার পুরো সমাজের কাছেই ক্ষমা চান সিয়াভারেল্লা। দায়িত্ব ঠিকমতো পালন করতে পারেননি স্বীকার করে নিজেকে ‘ভণ্ড’ বলে উল্লেখ করেন তিনি। কিন্তু রায়ের পরপরই তিনি নিজের সব অভিযোগ অস্বীকার করে এক বিচারকের সমালোচনা করেন। সিয়াভারেল্লার আইনজীবী কারাদণ্ডের এ রায়কে ‘প্রত্যাশার চেয়ে কঠোর’ বলে উল্লেখ করেছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV