যুক্তরাষ্ট্রে কুকুর-বিড়াল পুষতে ২০১৩ সালে খরচ ৫ হাজার ৫৭০ কোটি ডলার

পোষা প্রাণীর পেছনে গত বছর আমেরিকানরা খরচ করেছে ৫ হাজার ৫৭০ কোটি ডলার। আমেরিকান পেট প্রোডাক্ট অ্যাসোসিয়েশনের বরাত দিয়ে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় সংবাদপত্রগুলো এ তথ্য জানিয়ে বলেছে, গত বছর পোষা প্রাণীর পেছনে আমেরিকানরা তার আগের বছরের চেয়ে সাড়ে চার শতাংশ বেশি ব্যয় করেছেন। পোষা প্রাণীর খাবার, প্রশিক্ষণ, চিকিত্সা ও সাবান, শ্যাম্পুসহ নানা সরঞ্জাম কেনার পেছনে এ ব্যয় করেছেন আমেরিকানরা। এর মধ্যে কুকুর ও বিড়ালকে ‘শিষ্টাচার’ শেখাতে প্রশিক্ষণ বাবদ খরচ হয়েছে ৬১০ কোটি ডলার।
এসব প্রশিক্ষণে কীভাবে শত্রুর আক্রমণ মোকাবিলা করতে হবে কিংবা তাকে ভয় দেখাতে হবে, কীভাবে প্রস্রাব-পায়খানা করতে হবে, মালিকের আবেদনে কীভাবে সাড়া দেয়া লাগবে ইত্যাদি শেখানো হয়। পোষা প্রাণীর খাদ্যসহ অন্যান্য সরঞ্জাম বিক্রেতাদের সংগঠন ট্রেড গ্রুপের প্রধান নির্বাহী বলেন, পালিত পশুর যত্নে আমেরিকানরা দিন দিন আরো সচেতন হচ্ছেন। এ ক্ষেত্রে পশু খাদ্যের ব্যাপারে তাদের মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে।
তিনি জানান, এর ফলে এ খাতে ব্যয়ও ২০১৩ সালে আগের বছরের চেয়ে প্রায় ১০০ কোটি ডলার বেড়ে দুই হাজার ১৬০ কোটি ডলারে দাঁড়িয়েছে। এ বছর গৃহপালিত প্রাণীর পেছনে আমেরিকানদের ব্যয় ৫ হাজার ৮৫০ কোটি ডলার ডলার হতে পারে বলে র্পর্বাভাস দিয়েছে আমরেকািন পেট প্রোডাক্ট অ্যাসোসিয়েশন।বিডিনিউজ

সর্বশেষ সংবাদ
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের