Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে কয়েক মাসের মধ্যে প্রথম একদিনে কোভিড আক্রান্তের সংখ্যা ৪০,০০০ নিচে নামলো

অনলাইন ডেস্ক পঠিত: 21 বার

প্রকাশিত: March 5, 2021 | 4:39 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার ৪০ হাজারের কম মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিগত পাঁচ মাসের মধ্যে এই প্রথমবারের মতো এক দিনে নতুন সংক্রমণের সংখ্যা ৪০ হাজারের নিচে নামলো। জনস হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।
খবরে বলা হয়, মহামারি করোনাভাইরাসে বিশ্বের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে গত ৮ জানুয়ারি এক দিনে সর্বোচ্চ প্রায় ৩ লাখ মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়। এছাড়া দেশটিতে এ পর্যন্ত ৫ লাখের বেশি মানুষ কোভিড-১৯ রোগে প্রাণ হারিয়েছে।
তবে থ্যাঙ্কগিভিং ডে ও ক্রিসমাসের আগের পর্যায় থেকে যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রাত্যহিক আক্রান্তের সংখ্যা কমতে দেখা যাচ্ছে। ওই সময় ছুটিকে কেন্দ্র করে লোকজনের চলাফেরা এবং জমায়েত বেড়ে যাওয়ায় ফের ভাইরাসের সংক্রমণ অনেক বৃদ্ধি পায়।
এক্ষেত্রে আরেকটি উৎসাহব্যঞ্জক খবর হচ্ছে যুক্তরাষ্ট্র টিকাদান কর্মসূচি জোরদার করায় কোভিড-১৯ রোগে প্রাত্যহিক মৃত্যুর এবং হাসপাতালে ভর্তির সংখ্যাও হ্রাস পেতে দেখা যাচ্ছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV