Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা ৩শ ছাড়িয়ে গেছে

অনলাইন ডেস্ক পঠিত: 177 বার

প্রকাশিত: April 30, 2011 | 9:48 AM

ইউএসএনিউজ ডেস্ক:  যুক্তরাষ্ট্রের শোকাহত নাগরিকরা বৃহস্পতিবার আঘাতহানা ঘূর্ণিঝড় সাহসের সঙ্গে মোকাবেলা করছে। যুক্তরাষ্ট্রে এটি কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড়। এতে পুরো দক্ষিণাঞ্চল লন্ডভন্ড হয়ে গেছে। ঘূর্ণিঝড়ে কমপক্ষে ৩০৫ জন প্রাণ হারিয়েছে বলে দাবি করা হচ্ছে।

 

 

আলাবামার গভর্নর রবার্ট বেন্টলির নিজ শহর টুসকালুসার মতো অনেক এলাকা পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। সরকারি কর্মর্কারা জানান, এতে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। এদিকে, উদ্ধারকারীরা ধ্বংসসতূপের ভিতর থেকে আরো লাশ উদ্ধার করেছে। এ ঘূর্ণিঝড়ে যুক্তরাষ্ট্রের আটটি রাজ্যের অবর্ণনীয় ক্ষতি হয়। উল্লেখ্য, ১৯৭৪ সালের ৩ এপ্রিল আঘাতহানা ঘূর্ণিঝড়ে ৩১০ জন নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্র এটি সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড়। যুক্তরাষ্ট্রে এ ভয়াবহ ঘূর্ণিঝড়ে কেবলমাত্র আলাবামা রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ২০৪ জনে দাঁড়িয়েছে। এতে সেখানে এক হাজার ৭শ জনেরও বেশি লোক আহত হয়েছে। প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্টলেডি মিশেল ওবামা মর্মান্তিক দৃশ্য সরাসরি প্রত্যক্ষ করতে শুক্রবার সবচেয়ে ক্ষতিগ্রস্ত আলাবামা রাজ্য পরিদর্শন করেন। এতো বড় বিপর্যয় আর কখনো ঘটেনি উল্লেখ করে হোয়াইট হাউসে ওবামা বলেন, এ প্রাণহানি বিশেষ করে আলাবামার প্রাণহানি হৃদয়বিদারক। তিনি বলেন, ঘূর্ণিঝড় বাবা-মা, ভাইবোন, বন্ধুবান্ধব, প্রতিবেশী এমন কি পুরো কমিউনিটির প্রাণ নিয়ে গেছে। ঘূর্ণিঝড়ের ঘটনায় ওকলাহোমা থেকে শুরু করে জর্জিয়ার পূর্বাঞ্চলীয় উপকূল পর্যন্ত জরুরি অবস্থাা ঘোষণা করা হয়েছে। গভর্নররা উদ্ধার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে সহযোগিতা করতে আলাবামার দুই হাজার সৈন্যসহ জাতীয় নিরাপত্তা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন। গভর্নর বেন্টলি বলেন, এ ঘূর্ণিঝড়ে আলাবামায় সবচেয়ে বেশি বিপর্যয় ঘটে। তিনি আলাবামাকে সবচেয়ে দুর্যোগপূর্ণ রাজ্য হিসেবে ঘোষণা করেন। সেখানে প্রায় ১০ লাখ লোক বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। 

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV