যুক্তরাষ্ট্রে ছয়জনের একজনই দারিদ্র্যসীমার নিচে
ইউএসএ নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে প্রতি ৬ জনের মধ্যে ১ জন মানুষ বর্তমানে দারিদ্র্যসীমার নিচে বাস করছেন। মার্কিন সেনসাস ব্যুরোর দেয়া এ তথ্য অনুযায়ী সেখানকার সাধারণ মানুষের ওপর অর্থনৈতিক সঙ্কটের বিরূপ প্রভাবের ভয়াবহ চিত্রই ফুটে উঠেছে। সেনসাস ব্যুরোর এই হিসাব অনুযায়ী যুক্তরাষ্ট্রে দরিদ্র মানুষের সংখ্যা প্রায় ৪ কোটি ৬২ লাখ। সেনসাস ব্যুরো ‘Income, Poverty and Health Insurance Coverage in United stated : 2010’ শীর্ষক এক রিপোর্টে জানিয়েছে, ২০১০ সালের তথ্য অনুসারে যুক্তরাষ্ট্রে দরিদ্রের হার বেড়ে ১৫ দশমিক ১ শতাংশ হয়েছে। ২০০৯ সালে এ হার ছিল ১৪ দশমিক ৩ শতাংশ। ২০০৯ সালে যেখানে যুক্তরাষ্ট্রে দরিদ্র মানুষের সংখ্যা ছিল চার কোটি ৩৬ লাখ সেখানে ২০১০ সালে তা বেড়ে দাঁড়িয়েছে চার কোটি ৬২ লাখে। ১৯৮৩ সালের পর যুক্তরাষ্ট্রে বর্তমান সময়েই সবচেয়ে বেশি সংখ্যক মানুষ দারিদ্র্যের মধ্যে বাস করছে। তবে ১৯৯৩ সালেও সমসংখ্যক মার্কিনি দারিদ্র্যের মধ্যে বসবাস করতো। যুক্তরাষ্ট্রে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারীর সংখ্যা প্রতি চার বছরে বাড়ছে। যুক্তরাষ্ট্রে চার সদস্য বিশিষ্ট একটি পরিবারের বার্ষিক আয় ২২ হাজার ৩১৪ মার্কিন ডলার অথবা তার কম হলে সেই পরিবারটিকে দরিদ্র বলে বিবেচনা করা হয়। এছাড়া একক কোন ব্যক্তির আয় বছরে ১১ হাজার ১৩৯ মার্কিন ডলার হলে সেও দরিদ্র বলে গণ্য হবে। ওই তথ্যে আরও বলা হয়েছে, কৃষ্ণাঙ্গ ও হিস্পানিকদের মধ্যে দারিদ্র্যের হার অন্য মার্কিনিদের চেয়ে বেশি। কৃষ্ণাঙ্গদের মধ্যে ২৭ দশমিক ৪ এবং হিস্পানিকদের ২৬ দশমিক ৬ শতাংশ দরিদ্র বলে এতে উল্লেখ করা হয়েছে। মানবজমিন
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030