Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে ডেনভারের সিনেমা হলে বন্দুকধারীর হামলায় নিহত ১৪

অনলাইন ডেস্ক পঠিত: 36 বার

প্রকাশিত: July 20, 2012 | 10:42 AM

অনলাইনডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রে ডেনভারের সিনেমা হলে আজ শুক্রবার মুখোশ পরা এক বন্দুকধারীর গুলিতে অন্তত ১৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৫০ জন। ব্যাটম্যান সিরিজের নতুন ছবি ‘দ্য ডার্ক নাইট রাইজেস’ চলাকালে এ ঘটনা ঘটে। হামলাকারীকে গ্রেফতার করেছে বলে দাবি করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। খবর রয়টার্স, সিএনএন ও বিবিসি।

নিহতদের ১০ জন ঘটনাস্থলে এবং চারজন হাসপাতালে নেয়ার পর মারা যায়। কলোরাডো হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে অন্তত ২০ জন। বাকিদেরকে ডেনভার হেলথ হাপাতালসহ অন্যান্য হাসপাতালে চিকিত্স সেবা দেয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, অরোরা শহরতলীর কলোরাডো সিনেমা হলে গভীর রাতে শেষ শো চলাকালে গ্যাস মুখোশ পরা এক ব্যক্তি গুলি চালাতে শুরু করে। এসময় তিনি কাঁদানে গ্যাসবোমাও ছোড়েন।

সিএনএন জানায়, সন্দেহভাজন গুলিবর্ষণকারীকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন ডেনাভারের পুলিশ প্রধান ড্যান ওয়াতেস।

হামলাকারীকে সিনেমা হলটির গাড়ি রাখার স্থান থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ফ্রাঙ্ক ফানিয়া নামে পুলিশের এক মুখপাত্র।

গ্রেপ্তারের সময় তার পরনে ছিল বুলেটপ্রুফ পোশাক। তার কাছ থেকে একটি রাইফেল এবং হাতবন্দুক উদ্ধার করেছে পুলিশ।ইত্তেফাক

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV