যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং ডে : ৩ নভেম্বর রোববার থেকে ঘড়ির কাঁটা একঘণ্টা পেছাবে
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং ডে আগামী ৩ নভেম্বর রোববার শুরু। যুক্তরাষ্ট্রের অধিকাংশ এলাকায় এ দিন (শনিবার দিবাগত রাত) ঘড়ির কাঁটা পিছিয়ে নিতে হবে। রোববার রাত ২টার সময় ঘড়ির কাটা ১ টায় নিয়ে আসতে হবে। আইফোন বা অন্য কোনো ধরনের স্মার্ট ফোন, কম্পিউটারে সময় বদলে যাবে সয়ংক্রিয়ভাবে। এই ব্যবস্থা অব্যাহত থাকবে আগামী ৮ মার্চ রোববার ভোর রাত ২টা পর্যন্ত। নতুন এই সময়সূচি চালুর ফলে বাংলাদেশে যখন বেলা ১২টা বাজবে নিউইয়র্কে তখন রাত ১টা হবে।
যুক্তরাষ্ট্রে বছরে দু’বার ডেলাইট সেভিংয়ের জন্য ঘড়ির কাঁটা এক ঘণ্টা পরিবর্তন করা হয়। এর ফলে একবার সামনে আরেকবার পিছনে করে এক ঘণ্টা পরিবর্তন করা হয়। ‘গ্রীষ্মে এগোনো এবং শীতে পেছানো’ মূলত এই নীতির ওপর ভিত্তি করেই যুক্তরাষ্ট্রে ঘড়ির কাঁটা সামনের দিকে এগিয়ে বা পিছিয়ে নেয়া হয়।
এর আগে গত ১১ মার্চ (ডিএসটি) যুক্তরাষ্ট্রের অধিকাংশ এলাকায় ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছিল।
সূর্যের আলোর সুবিধাকে কাজে লাগিয়ে জ্বালানি সাশ্রয় করার ‘ডে লাইট সেভিংস টাইম’ পদ্ধতি যুক্তরাষ্ট্রে প্রথম বলবৎ হয় প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন। সূর্যের আলোর সুবিধাকে কাজে লাগিয়ে জ্বালানি সাশ্রয় করার উদ্যোগ এর আগে চালু করে অবশ্য জার্মান। জার্মানিতে ১৯১৬ সালের ৩০ এপ্রিল থেকে ডিএসটি সময় পরিবর্তন শুরু হয়।
ইউরোপের কয়েকটি দেশসহ বিশ্বের আরো বেশ ক’টি দেশে সূর্যের আলোর সুবিধাকে কাজে লাগানোর জন্য একই পদ্ধতি কার্যকর আছে।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests