Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাইয়ের সভাপতি হুসেন, সেক্রেটারি মোস্তফা

অনলাইন ডেস্ক পঠিত: 47 বার

প্রকাশিত: December 4, 2019 | 9:18 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের (ঢাবিএ) সভাপতি হয়েছেন মোহাম্মদ হুসেন খান এবং সাধারণ সম্পাদক হয়েছেন গোলাম মোস্তফা। নির্বাচন কমিশনের পক্ষ থেকে গত ১ ডিসেম্বর (রবিবার) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয়া হয়। 

কমিটিতে পদ প্রাপ্ত অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি সাঈদা আকতার, সহ-সভাপতি এম এস আলম এবং শামসুদ্দিন গাজী, কোষাধ্যক্ষ মোহাম্মদ হানিফ মজুমদার, সাংস্কুতিক সম্পাদক রওশন আরা বেগম, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম ভূঁইয়া, গবেষণা ও প্রকাশনা সম্পাদক-লিয়াকত আলী। এছাড়া নির্বাহী সদস্যরা হলেন, মহিউদ্দিন দেওয়ান, আযহার আলী খান, অনুপ কুমার দাস, আব্দুস সালাম এবং ইউসুফ আলী।  

এ কমিটির প্রেসিডিয়াম মেম্বার হয়েছেন সাবেক সভাপতি স্বপন কুমার বড়ুয়া, আবুল কালাম আজাদ তালুকদার, মোহাম্মদ তাজুল ইসলাম এবং মোল্লাহ মনিরুজ্জামান। 

জ্যাকসন হাইটসে টক অব দ্য রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় নির্বাচন কমিশনের চেয়ারম্যান তৈয়বুর রহমান হারুন, ডেপুটি চেয়ারম্যান সাইফুল ইসলাম খান এবং রীনা সাহা নতুন কমিটিকে অভিনন্দন জানান এবং সামনের দিনগুলোতে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবাসী ছাত্র-ছাত্রীদের সম্মেলন ঘটিয়ে নানা কর্মসূচি পালনে সক্ষম হবেন বলে আশা পোষণ করেন। 

জানা গেছে, ২০২১ সালে বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষে ব্যাপক আয়োজনে একটি অনুষ্ঠানের সংকল্প ব্যক্ত করা হয়েছে এই কমিটির নেতৃত্বে। এখন থেকেই তারা সে প্রস্তুতি নেবেন। দু’দিনব্যাপী একটি সম্মেলন করা হতে পারে বলে জানা গেছে। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV