যুক্তরাষ্ট্রে তারকার ই-মেইল হ্যাকার ক্রিস্টোফার চেনি’র ১০ বছর কারাদণ্ড

তারকাদের ই-মেইল অ্যাকাউন্ট হ্যাক এবং তাঁদের আপত্তিকর ছবি প্রকাশের অপরাধে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার নাগরিক ক্রিস্টোফার চেনিকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। লস অ্যাঞ্জেলেসের একটি আদালত এ রায় দেন। ক্রিস্টোফার চেনি (৩৫) প্রায় অর্ধশত তারকার ই-মেইল অ্যাকাউন্ট হ্যাক করেন। তিনি অনুমতি নেই এমন কম্পিউটারে ঢুকে এসব তথ্য নেন। তবে তাঁর বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হলো, তিনি হলিউড তারকা স্কারলেট জনসনের ই-মেইল হ্যাক করে কিছু আপত্তিকর ছবি ইন্টারনেটে ছেড়ে দেন। ছবিগুলো স্কারলেট জনসনের নিজের তোলা। চেনি তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ স্বীকার করেন। চেনির হ্যাকিংয়ের প্রক্রিয়া অভিনব। তিনি নির্দিষ্ট তারকার ই-মেইল অ্যাকাউন্টে পাসওয়ার্ড ভুলে যাওয়ার বাটনে ক্লিক করতেন। এরপর নিরাপত্তা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে ই-মেইলে ঢুকতেন। এ উত্তর দেওয়ার ক্ষেত্রে তিনি তারকাদের সম্পর্কে ইন্টারনেটে পাওয়া তথ্য ব্যবহার করতেন। ওই অ্যাকাউন্ট থেকে ব্যক্তিগত ও অর্থনৈতিক লেনদেনের তথ্য সংগ্রহ করতেন। কারাদণ্ডের রায় দিয়ে বিচারক বলেন, এ ধরনের কাজ যে করতে পারে, তার মানসিক অবস্থা নিয়ে সংশয় আছে। এ ধরনের অপরাধ শারীরিক আঘাতের মতোই গুরুতর। বিবিসি।প্রথম আলো
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests