যুক্তরাষ্ট্রে তালেবানকে সহায়তা করায় ইমামসহ ৬ জন অভিযুক্ত
বাংলা প্রেস: পাকিস্তানি তালেবানকে আর্থিক সহায়তা প্রদান করায় ৬ জনকে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্র। অভিযুক্তদের মধ্যে ৩ জন যুক্তরাষ্ট্রের নাগরিক। তাদেরকে ফ্লোরিডা ও লস এঞ্জেলেস থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- হাফিজ খান (৭৬), তার ছেলে ইরফান খান (৩৭) ও ইজহার খান (২৪)। এদের মধ্যে হাফিজ খান মিয়ামির ফ্লেজার মসজিদের এবং ইজহার খান মারগেটের নিকটে জামাত-আল-মুমিনীন মসজিদের ইমাম। অন্য ৩ অভিযুক্ত হলেন_আলী রেহমান, আলম জেব ও আমিনা খান। তারা পাকিস্তানে বসবাস করেন। ফ্লোরিডা ও স্থানীয় এফবিআই এজেন্ট বিষয়ক যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি ওই ৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্রের কথা ঘোষণা করেন।অভিযোগপত্রে উল্লিখিত ৬ জনের বিরুদ্ধে বিদেশে মানুষ হত্যা, অপহরণের ষড়যন্ত্র এবং পাকিস্তানি তালেবানকে সহায়তা করার অভিযোগ করা হয়। অভিযোগপত্রে প্রত্যেকের জন্য ১৫ বছর মেয়াদের কারাদণ্ডের কথাও উল্লেখ রয়েছে।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes