যুক্তরাষ্ট্রে দুধে তেজস্ক্রিয়া,তবে তা মানুষের স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করবে না
ইউএসএনিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের পশ্চিম ঊপকূলে দুধে তেজস্ক্রিয় আয়োডিন শনাক্ত হয়েছে। তবে তার মাত্রা খুবই কম হওয়ায় তা মানুষের স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি (ইপিএ) বলেছে, ওয়াশিংটন স্টেটের স্পোকান এলাকায় ২৫শে মার্চ সংগৃহীত দুধের নমুনা পরীক্ষায় তেজস্ক্রিয় আয়োডিন-১৩১ প্রতি লিটারে শূন্য দশমিক ৮ পিকো কুরি পাওয়া গেছে। বিডিনিউজ এ খবর দিয়ে জানায়- ইপিএ জানিয়েছে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জাপানের ফুকুশিমা পরমাণু কেন্দ্র থেকে তেজস্ক্রিয়া নিঃসরণের পর থেকে এ বিষয়ে তদারকি বাড়ানো হয়েছে।এ ধরনের তেজস্ক্রিয় উপাদান আগামী দিনগুলোতেও পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। তবে এর মাত্রা গর্ভবতী ও শিশুসহ সব ধরনের মানুষের কোন স্বাস্থ্যঝুঁকি সৃষ্টির অনেক নিচে। ইপিএ’র বিবৃতিতে এ কথা বলা হয়। বার্তা সংস্থা রয়টার্স জানায়, তেজস্ক্রিয় উপাদান মিশ্রিত দুধ পানে থাইরয়েড ক্যান্সার হয়। ১৯৮৬ সালের চেরনোবিল পরমাণু দুর্ঘটনার পর সংলগ্ন এলাকার গরুর দুধ পান করে অনেকে এতে আক্রান্ত হয়েছিলেন। তবে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) বিজ্ঞানী প্যাট্রিসিয়া হ্যানসেন বলেছেন, দুধে পাওয়া তেজস্ক্রিয় আয়োডিনের মাত্রা এতোই নগণ্য যে তা কোনভাবেই মানুষের শরীরে ক্ষতিকর প্রভাব ফেলবে না। গত সপ্তাহে এফডিএ জানায়, তেজস্ক্রিয়া দূষণের আশঙ্কা থাকায় জাপান থেকে দুধ ও দুগ্ধজাত খাবার এবং ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন এলাকার উৎপাদিত খাদ্যদ্রব্য আমদানি বন্ধ করা হবে। জাপানে ১১ই মার্চের শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে তেজস্ক্রিয়া ছড়াচ্ছে। কেন্দ্রটি নিয়ন্ত্রণে ব্যাপক তৎপরতা সত্ত্বেও পরিস্থিতি এখনও সামাল দিতে পারেনি জাপান।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030