Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে নতুন করোনা প্রতিষেধকে ১৫ রোগীর জীবন রক্ষা

অনলাইন ডেস্ক পঠিত: 11 বার

প্রকাশিত: March 15, 2020 | 5:32 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস : যুক্তরাষ্ট্রে একটি পরীক্ষামূলক ওষুধের মাধ্যমে করোনভাইরাসে আক্রান্ত রোগীদের জীবন বাঁচানো সম্ভব হয়েছে। দুই শীর্ষ মার্কিন চিকিৎসক জানিয়েছেন, একটি পরীক্ষামূলক ওষুধের মাধ্যমে করোনভাইরাসে আক্রান্ত এই রোগীদের জীবন বাঁচানো সম্ভব হয়। মোট ১৫ গুরুতর রোগীর উপরে এই ওষুধ প্রয়োগ করা হয়েছে এবং প্রত্যেকেই সুস্থ হয়ে উঠছেন বলে জানা গেছে। এই প্রতিষেধকের গবেষণা দলে ছিলেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ডেভিস মেডিকেল সেন্টারের সংক্রামক রোগ বিশেষজ্ঞ জর্জ থম্পসন। করোনায় আক্রান্ত এক মার্কিন মহিলার উপরে প্রথম পরীক্ষামূলকভাবে এই প্রতিষেধক ওষুধ প্রয়োগ করা হয়। ওই মহিলার শরীরে গত ২৬ ফেব্রæয়ারি করোনার উপস্থিতি ধরা পড়ে। তার অবস্থা ছিল গুরুতর। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ডেভিস মেডিকেল সেন্টারের সংক্রামক রোগ বিশেষজ্ঞ জর্জ থম্পসন গত শুক্রবার এক বিজ্ঞান ম্যাগাজিনে দেয়া সাক্ষাতকারে জানান, ‘আমরা ভেবেছিলাম তিনি মারা যাবেন, তিনি ছিলেন যুক্তরাষ্ট্রে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি।’ ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করার ৩৬ ঘন্টা পরে, ডাক্তাররা তাকে রেমডেসিভির দিয়ে চিকিৎসা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এই ওষুধ ‘আইভি’ বা ইঞ্জেকশনের মাধ্যমে সরাসরি রক্তে প্রবেশ করানো হয়। এটি শরীরে থাকা ‘আরএনএ পলিমেরাজ’ নামের একটি এনজাইম বিকল করে দেয়। অনেক ভাইরাস নিজেদের অনুলিপি তৈরি করতে এই এনজাইম ব্যবহার করে।

রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ার কারণে চিকিৎসকরা কোন ক্লিনিকাল ট্রায়াল ছাড়াই এই প্রতিষেধক ব্যবহারের জন্য এফডিএর কাছ থেকে ‘বিশেষ বিবেচনায়’ ব্যবহারের অনুমতি পেতে সক্ষম হন। এটি প্রয়োগের পরে একদিনের মধ্যেই মহিলাটির শরীরে ভাইরাসের পরিমাণ কমতে থাকে ও তার অবস্থার উন্নতি হতে শুরু করে। গোপনীয়তার কারণে রোগীকে হাসপাতাল থেকে ছাড়ানো হয়েছে কিনা তা প্রকাশ করেননি ডাক্তার থম্পসন, তবে তিনি জানিয়েছেন যে, রোগী ভাল আছেন।

একইভাবে, ডায়মন্ড প্রিন্সেস ক্রুজ জাহাজে থাকা ১৪ যাত্রী, যাদের শরীরে করোনভাইরাস ধরা পড়েছিল, তাদের উপরেও এই ‘রেমডেসিভির’ ওষুধ প্রয়োগ করা হয়। এ বিষয়ে জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটসের সহকারী সার্জন জেনারেল এবং ফুসফুসের বিশেষজ্ঞ রিচার্ড চাইল্ডস শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন যে, জাপানের একটি হাসপাতালে পরীক্ষাম‚লকভাবে এই ওষুধ দিয়ে রোগীদের চিকিৎসা করা হয়েছিল। তিনি জানান, রোগীদের সবাই খুব গুরুতর অসুস্থ ছিলেন এবং তাদের গড় বয়স ছিল ৭৫ বছর। তাদের মধ্যে বেশিরভাগেরই অল্প সময়ের মধ্যেই মারা যাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু, এই ওষুধ প্রয়োগের দু’সপ্তাহ পরে দেখা গেল কেউ মারা যায় নি এবং তাদের অর্ধেকেরও বেশি সুস্থ হয়ে উঠেছেন। এটা একেবারে আশ্চর্যজনক ঘটনা বলে তিনি মন্তব্য করেন। তবে, উভয় ডাক্তারই স্বীকার করেছেন যে, ‘রেমডেসিভির’র ক্ষেত্রে আরও পরীক্ষা করা দরকার। এ বিষয়ে থম্পসন বলেন, ‘ওষুধটির কারণে নির্দিষ্ট কিছু রোগীর লিভারে বিষক্রিয়া হতে পারে এবং অন্যান্য সংস্থাগুলোও আরও কিছু পরীক্ষাম‚লক ওষুধ নিয়ে এগিয়ে আসছে যা বেশি কার্যকর হতে পারে।’ অন্যদিকে, ডাক্তার চাইল্ডস ‘রেমডেসিভির’ সম্পর্কে বলেন, ‘ড্রাগের কোন ক্ষতিকর প্রভাব আছে কী না, তা নির্ধারণ করতে আমাদের কিছুটা সময় লাগবে।’ যাই হোক, মার্কিন জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটস-এর তথ্য অনুসারে, ‘রেমডেসিভির’ সুরক্ষা এবং কার্যকারিতা মূল্যায়নের জন্য ইউনিভার্সিটি অব নেব্রাস্কা যুক্তরাষ্ট্রের নির্ধারিত কিছু হাসপাতালে ভর্তি করোনাভাইরাসে আক্রান্ত প্রাপ্ত বয়স্ক রোগীদের উপরে ‘নিয়ন্ত্রিত ক্লিনিকাল ট্রায়াল’ শুরু করেছে। সূত্র : ডেইলি মেইল।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV