যুক্তরাষ্ট্রে নারী ভোটারদের কাছে বারাক ওবামা বেশি জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে নারী ভোটারদের কাছে বারাক ওবামা বেশি জনপ্রিয়। এক্ষেত্রে তার থেকে পিছিয়ে রয়েছেন প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য রিপাবলিকান প্রার্থী মিট রমনি। মঙ্গলবার প্রকাশিত রয়টার্স-ইপসোসের এক যৌথ জরিপে এ তথ্য উঠে এসেছে।
বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত চালানো ওই জরিপে দেখা যায়, নারী ভোটারদের মধ্যে ৫১ শতাংশ ওবামাকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায়। অপরদিকে প্রেসিডেন্ট হিসেবে ওবামার প্রতিদ্বন্দ্বী রমনিকে পছন্দ করেছে ৩৭ শতাংশ নারী ভোটার। এর আগে সোমবার প্রকাশিত অপর এক জরিপে সাধারণ ভোটাদের মধ্যে ৪৭ শতাংশ ওবামার পক্ষে ও ৪৩ শতাংশ রমনির পক্ষে তাদের সমর্থন প্রকাশ করেছিলেন।
গত সপ্তাহে একটি ডেমক্র্যাটিক ক্যাবল টেলিভিশনের একজন উপস্থাপক মন্তব্য করেছিলেন, রমনির স্ত্রী অ্যান অর্থনৈতিক সঙ্কট বিষয়টি কী তা কখনোই বুঝতে পারবেন না। কারণ, তিনি কর্মজীবী ছিলেন না। ডেমক্র্যাট উপস্থাপকের মন্তব্যের সূত্র ধরে যুক্তরাষ্ট্রের সমাজে নারীর ভূমিকা নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়ে।
অ্যান দাবি করেন, গৃহবধূ হিসেবে তিনি তার পাঁচ সন্তানকে বড় করে তুলেছেন এবং এটি একটি কঠিন কাজ। অ্যানের মন্তব্যের সঙ্গে সহমত প্রকাশ করে প্রেসিডেন্ট ওবামাও বলেন, সন্তান পালনই নারীর জন্য সবচেয়ে কঠিন কাজ।ইত্তেফাক
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency