Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলামের সাথে ফোবানা নেতৃবৃন্দের বৈঠক

অনলাইন ডেস্ক পঠিত: 132 বার

প্রকাশিত: March 21, 2021 | 10:47 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, ওয়াশিংটন ডিসি: যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত এম শহীদুল ইসলামের সাথে ফোবানা নেতৃবৃন্দেও এক বৈঠক ১৯ মার্চ শুক্রবার বিকালে ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশগ্রহন করেন ফোবানা চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী, ৩৫তম ফোবানা সম্মেলনের কনভেনার জি আই রাসেল, সিনিয়র কো-কনভেনার পারীভন পাটোয়ারী, সিনিয়র কো-কনভেনার মজনু মিয়া, চীফ প্যাট্রন কবির পাটোয়ারী, কালচারাল কমিটির চেয়ারপার্সন আকতার হোসেন, ট্রেজারার ড. ফায়জুল ইসলাম, এবং সিকিউরিটি কমিটির চেয়ারপার্সন রোমিও হক। 
বৈঠকে ফোবানা নেতৃবৃন্দ রাষ্ট্রদূত শহীদুল ইসলামকে ফোবানার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পরে রাষ্ট্রদূত শহীদুল ইসলামকে ৩৫তম ফোবানা সম্মেলনে আমন্ত্রন জানিয়ে অমন্ত্রনপত্র হস্তান্তর করেন।

উল্লেখ্য, আগামী ৩, ৪ ও ৫ সেপ্টেম্বর ওয়াশিংটনে অনুষ্ঠিত হচ্ছে ৩৫তম ফোবানা সম্মেলন। এবারের সম্মেলনের আয়োজক আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি (এবিএফএস)। সম্মেলনর ভেন্যু ওয়াশিংটনের নয়নাভিরাম গেলর্ড রিসোর্ট অ্যান্ড ন্যাশনাল কনভেনশন, ন্যাশনাল হারবার, মেরিল্যান্ড।

সম্মেলনে দেশের ও প্রবাসের লেখক সাংবাদিক বুদ্ধিজীবী, শিল্পীসহ গুণীজনেরা অংশ নেবেন। সম্মেলনে বিভিন্ন ক্যাটাগোরিতে থাকবে প্রতিযোগিতা, সেমিনার, বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উদযাপন, মুভি ম্যারাথন, ফ্যাশন শো, সায়েন্স অ্যান্ড টেক ফেয়ার, জব ফেয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়শতবর্ষ পূর্তি, বিশ্ববিদ্যালয় মিলনমেলা, মুক্তিযোদ্ধা সম্মাননা, বইমেলা, পুথি ও ছড়া পাঠের আসর, সাহিত্য আড্ডা, ফোবানা ম্যাগাজিন, ফোবানা নিউজ বুলেটিন, ফোবানা ম্যারাথন, ফোবানা প্যারেডসহ নানামুখী আয়োজন।

ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য ৩৫তম ফোবানা সম্মেলন ২০২১ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য সম্মেলনের সভাপতি ইনারা ইসলাম ৫৭১-৪৩৫-৬৭২৮, কনভেনার জি আই রাসেল ৬৪৬-৫৩৩-১৩৫০ সদস্য সচিব শিব্বীর আহমেদ ২০২-৭০৫-৭৯০০, ফোবানা চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী ৯১৭-৫১৪-৪৬৪১ ও এক্সিকিউটিভ সেক্রেটারি মাসুদ চৌধুরী ৮১৮-৭৩০-১০২০ এ যোগাযোগ করবার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV