Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে পবিত্র ঈদুল আজহা ১১ আগস্ট, বাংলাদেশে ১২ আগস্ট

অনলাইন ডেস্ক পঠিত: 22 বার

প্রকাশিত: July 6, 2019 | 1:05 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্র ও সৌদি আরবে পবিত্র ঈদ-উল-আজহা ১১ আগস্ট রোববার উদযাপিত হবে। বাংলাদেশে ঈদুল আজহা উদযাপন হবে ১২ আগস্ট।
আরবি ১৪৪০ হিজরির জিলহজ মাসের প্রথম দিন ১ আগস্ট। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ১ আগস্ট জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে। সে হিসেবে, সেখানে ঈদ-উল-আজহা উদযাপিত হতে পারে ১১ আগস্ট। আবু ধাবির ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি) এ তথ্য জানিয়েছে।
সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেদিন ঈদ উদযাপিত হয়, যুক্তরাষ্ট্রেও একই দিন ঈদ উদযাপিত হয়। আর বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে ঈদ উদযাপিত হয় এর পরের দিন। সে হিসেবে যুক্তরাষ্ট্রে ১১ আগস্ট এবং বাংলাদেশে ঈদ-উল-আজহা উদযাপিত হতে পারে ১২ আগস্ট।
আরব ইউনিয়ন ফর স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্সের (এইউএএস) সদস্য ইব্রাহিম আল জারওয়ান বলেন, আশা করা হচ্ছে আগামী ১ আগস্ট জিলহজ মাসের চাঁদ দেখা যাবে এবং এর মাধ্যমে হজ মৌসুম শুরু হবে।
উল্লেখ্য, গত বছর মধ্যপ্রাচ্যে জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছিল ১২ আগস্ট ও ঈদ-উল-আজহা উদযাপিত হয়েছিল ২১ আগস্ট। আর যুক্তরাষ্ট্রে ২১ আগস্ট এবং বাংলাদেশে কোরবানির ঈদ উদযাপিত হয়েছিল ২২ আগস্ট।
প্রসঙ্গত: উল্লেখ্য যে, হিজরি ক্যালেন্ডার অনুযায়ী জিলহজ মাস হলো বছরের শেষ বা ১২তম মাস। এ মাসের ১০ তারিখ উদযাপিত হয় পবিত্র ঈদ-উল-আজহা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV