Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে পাঁচ রাজ্যে ভয়াবহ বন্যা : নিহত ৩, জরুরি অবস্থা ঘোষণা

অনলাইন ডেস্ক পঠিত: 27 বার

প্রকাশিত: March 19, 2019 | 7:36 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ভয়াবহ বন্যা দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোতে। আইওয়া, নেব্রাস্কা, উইসকনসিন, মিনেসোটা ও সাউথ ডাকোটায় ভারি তুষারপাত ও মুষলধারে বৃষ্টিপাতের ফলে এমন বন্যা সৃষ্টি হয়েছে। এতে কমপক্ষে তিনজন মারা গেছেন। এর মধ্যে বন্যায় আক্রান্ত মানুষদের উদ্ধার করতে গিয়ে একজন মারা গেছেন। তখন পানি ছিল বরফের চেয়েও ঠাণ্ডা। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন লাখ লাখ মানুষ। হাজার হাজার মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হচ্ছে। ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। যুক্তরাষ্ট্রের ইতিহাসে একে সর্বোচ্চ বন্যা বলে অভিহিত করা হচ্ছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

এ বন্যা কমপক্ষে পাঁচটি রাজ্যে রেকর্ডভঙ্গ করেছে। ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। বাইরের সহায়তা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেশ কিছু সম্প্রদায় বা স্থানের মানুষ। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে শীতকালীন শক্তিশালী ঝড় আঘাত হানে। তার পরে এমন বন্যায় চারদিকের জীবনযাত্রা অচল হয়ে পড়েছে। ঘূর্ণিঝড়ের মতো আবহাওয়ার একটি প্রবণতা বিরাজ করছে। বিজ্ঞানীরা এমন পরিস্থিতিকে ‘বোম্ব সাইক্লোন’ হিসেবে অভিহিত করেছেন। এই ঘূর্ণিঝড় আঘাত করেছে গত সপ্তাহে পশ্চিমাঞ্চলীয় রকি মাউন্টেইন ও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সমতল এলাকাকে। এতে প্রচ- তুষারপাত ও ভয়াবহ ঠাণ্ডা বৃষ্টিপাত হয়। ক্ষতিগ্রস্ত হন আইওয়া, নেব্রাস্কা, উইসকনসিন, মিনেসোটা ও সাউথ ডাকোটায় লাখ লাখ মানুষ।

ওদিকে ন্যাশনাল ওয়েদার সার্ভিস বলেছে, মধ্যাঞ্চলীয় সমতল এলাকা ও মধ্য-পশ্চিমাঞ্চলীয় উঁচু স্থানে সপ্তাহের বাকি সময়ও বন্যা অব্যাহত থাকতে পারে। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এ বন্যাকে বিধ্বংসী বলে আখ্যায়িত করেছেন। তিনি জানিয়েছেন, রাজ্যের কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখবে হোয়াইস হাউস । 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ