Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণে অসম্মতি উইকিলিকসের সহ-প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের

অনলাইন ডেস্ক পঠিত: 166 বার

প্রকাশিত: May 2, 2019 | 6:09 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : উইকিলিকসের সহ-প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ যুক্তরাষ্ট্রের প্রত্যর্পণ অনুরোধের প্রেক্ষিতে লন্ডনে প্রাথমিক শুনানির মুখোমুখি হয়েছেন। গতকাল এ শুনানিতে তিনি যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যর্পণে অসম্মতি জানিয়েছেন। যুক্তরাষ্ট্রে অ্যাসাঞ্জের বিরুদ্ধে সরকারি গোপন নথি ফাঁসের অভিযোগ রয়েছে। তাই যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হলে অ্যাসাঞ্জকে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে জামিনের শর্ত লঙ্ঘনের দায়ে বৃটেনের আদালত অ্যাসাঞ্জকে ৫০ সপ্তাহের কারাদণ্ড দেয়। এরপর তাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়া হবে কিনা এ বিষয়ে প্রাথমিক শুনানি হয় আদালতে। এ সময় আদালতকে অ্যাসাঞ্জ বলেন, আমি প্রত্যর্পণের জন্য আত্মসমর্পণ করবো না। সাংবাদিকতার মাধ্যমে আমি অসংখ্য পুরস্কার জিতেছি, অনেক মানুষকে রক্ষা করেছি।

অ্যাসাঞ্জের সমর্থকদের ধারণা তাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়া হলে সেখানে তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে।
উল্লেখ্য, উইকিলিকস যুক্তরাষ্ট্রের সিনেমা শিল্প থেকে শুরু করে নিরাপত্তা ও যুদ্ধ বিষয়ক সব ধরনের হাজার হাজার গোপন নথি প্রকাশ করেছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV