যুক্তরাষ্ট্রে প্রথমবারের মত প্রকৃতি নিউইয়র্ক’র প্রভাতী বর্ষবরন
নিউইয়র্ক : সাংস্কৃতিক সংগঠন “প্রকৃতি নিউইয়র্ক ইনক্” যুক্তরাষ্ট্রে এই প্রথমবারের মত প্রভাতী বর্ষবরন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করলো শুভ নববর্ষ ১৪২৪। এর আগে যুক্তরাষ্ট্রে কখনই প্রভাতী বর্ষবরন অনুষ্ঠানের মধ্য দিয়ে শুভ নববর্ষ উদযাপন হয়নি। “প্রকৃতি নিউ ইয়র্ক” সর্ব প্রথম যাএা শুরু করলো নব প্রভাতে পহেলা বৈশাখ পালনের রেয়াজ। “প্রকৃতি নিউ ইয়র্ক” অঙ্গিকার করলো এর ধারাবাহিকতা রক্ষার এবং প্রতি বছরের ১৪ এপ্রিল প্রভাতী বর্ষবরন অনুষ্ঠানের মধ্য দিয়ে নুতন বছরকে সাগত জানানোর। প্রভাতী বর্ষবরনের এই অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন জাতিসংঘে নিযুক্ত
বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ও রাস্ট্রদূত মাসুদ-বিন-মোমেন, বিশেষ অতিথী ছিলেন বাংলাদেশ সরকারের কনস্যাল জেনারেল, নিউইয়র্ক মোঃ শামীম আহসান। তারা দুজনেই পহেলা বৈশাখের নব প্রভাতে মোমবাতি প্রজ্জলন করে অনুষ্ঠানের শুভ উদ্ধোধন ঘোষনা করেন। উদ্ধোধনী বক্তব্যে রাস্ট্রদূত জনাব মাসুদ-বিন-মোমেন নববর্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন অনেক প্রত্যাশা ও স্বপ্ন এ নবপ্রভাতের আগমনকে ঘিরে। ব্যক্তি, সমাজ, জাতি ও রাস্ট্রীয় সকল ক্ষেএে সেই প্রত্যাশা পূরন হবে সেই আশাবাদ ব্যক্ত করেন। আজ “প্রকৃতি নিউ ইয়র্ক” যুক্তরাষ্ট্রে প্রথমবারের মত প্রভাতী বর্ষবরন অনুষ্ঠানের মধ্য দিয়ে নববর্ষ উদযাপনের যে শুভ সুচনা হলো তার জন্য তিনি তাদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে তাদের এই প্রচেষ্টা আরো সফল ও সুন্দর হবে এ কামনা করেন। নিউইয়র্ক এর কনস্যাল জেনারেল মোঃ
শামীম আহসান তার বক্তব্যে প্রথমেই সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন পহেলা বৈশাখের উৎসব বাঙালীর প্রাণের উৎসব। সার্বজনীন এ উৎসবে সকল শ্রেনী, পেশা, ধর্ম, বর্ণ এর মানুষ যুক্ত হয়ে পালন করে পহেলা বৈশাখ এবং প্রত্যাশা করে আগামী দিনগুলো যেন মঙ্গল আলোকে দূরীভূত হয় সকল অন্ধকার। তিনি প্রভাতী বর্ষবরন অনুষ্ঠান আয়োজন করার জন্য “প্রকৃতি নিউ ইয়র্ক”কে ধন্যবাদ জানান। এছাড়া বাংলদেশ আগত জাতীয় সংসদের মাননীয় হুইপ মোঃ সাহাব উদ্দিন এমপি বর্ষবরন অনুষ্ঠানে অংশগ্রহনের করে শুভেচ্ছা বক্তব্য রেখে অনুষ্ঠানটি আরো শোভা বধন করেন। অনুষ্ঠানে
প্রবাসের বিশিষ্ট সাংস্কৃতিক ও বরন্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রকৃতির শিল্পীরা গানে গানে ও কবিতায় নতুন বছরকে আহবান জানায় । প্রকৃতির শিল্পী যারা গানে অংশগ্রহন করেন তারা যথাক্রমে- জলি কর, সুব্রত দও, রেজা রহমান, মিনি কাদের, মৌগন্ধা আচায্য, অমিত দে, জয়ন্তী ভট্রচায্য, দিঠি হাসনাত, রূপালী ঘোষ ও টিটু দও।
কবিতা আবৃতি করেন- বাংলাদেশ কবিতা পরিষদের সাধারন সনপাদক আহাকাম উল্লা, মোস্তফা খান মিরাজ, লুৎফুল নেছা লতা, গোপন সাহা ও আনোয়ার উল্লা লাবলু। পুথী পাঠ করেন কবি ও লেখক- বেলাল বেগ। তবলায় ছিলেন-পিনাক পানি গোস্বামী। কী-বোড- পাথ গুপ্ত। শব্ধ নিয়ন্তন-নিবির দে ও নিনয় দে। সমস্ত অনুষ্ঠানে সঞ্চালক হিসাবে ছিলেন নাজনীন সীমন।
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং