যুক্তরাষ্ট্রে প্রবল তুষারঝড় ১০ হাজার ফ্লাইট বাতিল
বাংলা প্রেস (নিউইংল্যান্ড): যুক্তরাষ্ট্রে প্রবল তুষার ঝড়ের কারণে গত মঙ্গলবার ১০ হাজারেরও বেশি ফ্লাইট বাতিলসহ বেশ ক’টি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। বিদ্যুৎ নেই অনেক বাড়িঘরে। টেক্সাসের প্রায় ২৭ হাজার ও ওহাইওর প্রায় ১৪ হাজার বাড়িঘরে গতকাল পর্যন্ত বিদ্যুৎ ছিল না। ১৯টি স্টেটে সতর্কাবস্থা জারি করা হয়েছে।প্রবল তুষার ঝড়ের কারণে গত মঙ্গলবার প্রায় সাড়ে ছয় হাজার ফ্লাইট বাতিল করা হয়, যা যুক্তরাষ্ট্রের মোট বাণিজ্যিক ফ্লাইটের প্রায় ২০ শতাংশ। এ ছাড়া নিরাপত্তমূলক ব্যবস্থা হিসেবে আরও তিন হাজার ৬০০ ফ্লাইট বাতিলের তালিকায় রাখা হয়। সোমবার বাতিল করা হয় প্রায় ৮০০ ফ্লাইট। বুধবারও অনেক ফ্লাইট বাতিল করা হয়।যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের কর্মকর্তারা গত দু’দিন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার ঘোষণা দেন। বিভিন্ন শহরে দেড় ফুট পর্যন্ত তুষারপাত হতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদেরা।দিনের মধ্যভাগের মধ্যে মিসৌরিতে এক ফুটেরও বেশি তুষারপাত হয়েছে। অন্যান্য এলাকাতে এ পর্যন্ত ৩/৪ ফুট তুষার স্তুপে ঢাকা পড়ছে। আইওয়ার ন্যাশনাল ওয়েদার সার্ভিসের আবহাওয়াবিদ জেফ জনসন বলেন, তিনি নিশ্চিত যে ঝড় কয়েক দিনের জন্য পরিবহন ব্যবস্থাকে অচল করে দেবে। চলতি শীতের মৌসুমে কয়েক দফা ঝড়ের কারণে সরকারি বাজেটের ওপর চাপ পড়েছে। তুষারে ঢাকা রাস্তাঘাট পরিষ্কার করতে গিয়ে সরকারি ব্যয় অনেক বেড়ে গেছে। তবে ঝড়ের কারণে কিছু ব্যবসায়ী লাভবান হচ্ছেন। উদ্বিগ্ন জনগণ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ বাড়াচ্ছেন। এতে বেড়ে গেছে বিক্রির পরিমাণ। মুদি ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি বলেন, বড়দিন উপলক্ষে দুধ, রুটি, টয়লেট পেপার ও বিয়ার যে পরিমাণে বিক্রি হয়, এখনো সেই পরিমাণে বিক্রি হচ্ছে। হার্ডওয়্যার দোকানগুলোতে বিক্রির পরিমাণ বেড়ে গেছে। বিভিন্ন খবরে বলা হচ্ছে, আক্রান্ত এলাকার হার্ডওয়্যার দোকানগুলোতে তুষার খোঁড়ার শাবল, বরফ গলানোর লবণ ও জেনারেটর ফুরিয়ে গেছে। তুষার পাতের কারণে ওকলাহোমার ওকলাহোমা সিটি ও টুলসা অচল হয়ে পড়েছে। তুষারপাতের কারণে সেখানে দৃষ্টিসীমা কমে গেছে।গত মঙ্গলবার বিভিন্ন এয়ারলাইন্সের প্রায় সাড়ে ছয় হাজার ফ্লাইট অবতরণ করানো হয়। এ সংখ্যা যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক ফ্লাইটের প্রায় ২০ শতাংশ। এছাড়া আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আরও ৩ হাজার ৬০০ ফ্লাইট বাতিল করা হয়।এদিকে তুষারপাত অব্যাহত থাকায় গত সোমবার প্রায় ৮০০ ফ্লাইট বাতিল করা হয়। তুষার ঝড়ের কারণে ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দর অল্পসময়ের জন্য বন্ধের প্রায় তিন ঘণ্টা পর এটি আবার খুলে দেওয়া হয়। এদিকে বিশ্বের অন্যতম ব্যস্ত শিকাগোর ও’হার বিমানবন্দর সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল করেছে। এ সংখ্যা ১ হাজার ৩০০-এরও বেশি। শিকাগোর আরেকটি বিমানবন্দর মিডওয়ে আরও ৩৫০ ফ্লাইট বাতিল করে। শিকাগো বিমান পরিবহন বিভাগের মুখপাত্র গ্রেগ কানিগহাম জানান, তুষার ঝড় অব্যাহত থাকায় উভয় বিমানবন্দরে অধিকাংশ এয়ারলাইন্স তাদের ফ্লাইট চলাচল সম্পূর্ণ বন্ধ রেখেছে। কাল বিকেল নাগাদ বেশ কিছু এয়ারলাইন্স ফ্লাইট আবার চালু করতে পারে বলে আশা করা হচ্ছে। তিনি বলেন, তবে সন্ধ্যা নাগাদ অধিকাংশ ফ্লাইট চালুর সম্ভাবনা রয়েছে। ওকলাহোমার তুলসা বিমানবন্দরেও কোনো বিমান ওঠানামা করেনি। যদিও সরকারিভাবে বিমানবন্দরটি খোলা ছিল। এদিকে সেন্ট লুইস, মিসৌরি বিমানবন্দরে বেশ কিছু বিমানকে অবতরণের অনুমতি দেওয়া হলেও কোনো বিমানকে উড্ডয়ন করতে দেওয়া হয়নি। এছাড়া মিসৌরির কানসাস সিটি বিমানবন্দরও বন্ধ ছিল। ডালাস বিমানবন্দরের প্রায় ৯০০, নিউইয়র্কের ৬৫০ এবং নিউইয়র্কের লাগুয়ার্দিয়া ও জেএফকে বিমানবন্দরের প্রায় ১ হাজার ১০০টি ফ্লাইট বাতিল করা হয়।
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর