Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী ভাইরাস, দুই ব্যক্তির মৃত্যু

অনলাইন ডেস্ক পঠিত: 53 বার

প্রকাশিত: September 2, 2012 | 2:02 AM

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ইয়োসেমিটি ন্যাশনাল পার্কে বেড়াতে গিয়ে হাজার হাজার লোক একটি প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারে বলে সতর্ক করে দেওয়া হয়েছে। এরই মধ্যে ওই ভাইরাসে আক্রান্ত দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। আরও চারজনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। বিরল এই ভাইরাসটির নাম হান্টাভাইরাস। এটা মানুষের ফুসফুসে আক্রমণ করে। এর কোনো চিকিৎসা বর্তমানে নেই। বিশেষজ্ঞরা বলেছেন, ভাইরাসটি ইঁদুর বা কাঠবিড়ালি-জাতীয় প্রাণীর মল-মূত্র ও লালা থেকে ছড়াচ্ছে। এগুলো ধূলিকণার সঙ্গে মিশে শুকিয়ে যাওয়ার পর শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে মানুষের দেহে প্রবেশ করতে পারে। ওই ভাইরাসবাহী কোনো বস্তুর সংস্পর্শে এলে বা সেটা খেলে অথবা এই ভাইরাসের দ্বারা আক্রান্ত পশুর কামড়েও এই রোগ ছড়াতে পারে। হান্টাভাইরাসে মৃত্যুর প্রথম খবর পাওয়া যায় চলতি মাসের শুরুতে। তখন সান ফ্রান্সিসকো বে এলাকার ৩৭ বছর বয়সী এক ব্যক্তি মারা যান। পার্কটির কর্তৃপক্ষ জানিয়েছে, তারা প্রতিদিন গড়ে এক হাজার আতঙ্কিত ব্যক্তির ফোন পাচ্ছে। কর্তৃপক্ষের ধারণা, ইয়োসেমিটি ন্যাশনাল পার্কের কারি ভিলেজ এলাকার শিবিরে যেখানে দর্শনার্থীরা অবস্থান করেন, সেখানকার তাঁবুগুলোর মধ্যে গড়ে ওঠা ইঁদুরের বাসা থেকে প্রাথমিকভাবে এই ভাইরাসের সংক্রমণ ঘটেছে। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানায়, গত জুন থেকে আগস্ট মাস পর্যন্ত কারি ভিলেজ এলাকায় প্রায় ১০ হাজার দর্শনার্থী অবস্থান করেন। তাঁরা এই ভাইরাসে আক্রমণের ঝুঁকিতে পড়তে পারেন। সিডিসি আরও জানায়, তারা স্বাস্থ্যগত বিভিন্ন বিষয় বিবেচনায় রেখে এ ধরনের রোগের সন্দেহভাজন ঘটনাগুলোও খতিয়ে দেখছে। পার্ক কর্তৃপক্ষ এরই মধ্যে তিন হাজার দর্শনার্থী গ্রুপের সঙ্গে যোগাযোগ করেছে। ওই সব দর্শনার্থীকে বলা হয়েছে, মাথাব্যথা, জ্বর, শ্বাস-প্রশ্বাসে সমস্যা, মাংসপেশিতে যন্ত্রণা অনুভব এবং কাশিসহ এ ধরনের ফ্লু-জাতীয় রোগের লক্ষণ দেখা দিলেই তাঁরা যেন চিকিৎসকের শরণাপন্ন হন। বিবিসি।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV