যুক্তরাষ্ট্রে ফের মন্দার আশঙ্কা : এনএবিই’র জরিপ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রে ফের মন্দার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। দি ন্যাশনাল এ্যাসোসিয়েশন ফর বিজনেস ইকোনোমিষ্ট (এনএবিই) ত্রৈমাসিক জরিপে বলছে, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। যদিও এ বছর প্রবৃদ্ধির হার ২ দশমিক ২ ও আগামী বছর ২ দশমিক ৪ আশা করা গিয়েছিল।কিন্তু এখন তা লক্ষ্য পূরণ করতে পারবে না বলেই আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। উত্তর কোরিয়ার সঙ্গে উত্তেজনা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ লেগে যাওয়ার বিষয়টি মার্কিন অর্থনীতিতে অত্যন্ত নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
এ মাসের ওই জরিপে দেখা গেছে অন্তত ৫০ জন অর্থনীতিবিদের প্রায় অর্ধেক বা ৪৮ ভাগ মনে করছেন মার্কিন অর্থনীতিতে ঝুঁকি বাড়ছে। ৪৩ ভাগ অর্থনীতিবিদ আশঙ্কা করছেন অর্থনীতির এ ঝুঁকি আয়ত্বের বাইরে চলে যেতে পারে। এধরনের ঝুঁকির ৩৬ ভাগ মার্কিন অর্থনীতি ইতিমধ্যে অতিক্রম করেছে।
এনএবিই’র জরিপ বিশ্লেষক ও এ্যাসোসিয়েটেড জেনারেল কনট্রাকটরস অব আমেরিকার প্রধান অর্থনীতিবিদ কেন সিমনসন বলেন, উত্তর কোরিয়ার সঙ্গে উত্তেজনা ও যুদ্ধ লেগে যাওয়ার আশঙ্কা ছাড়াও ফেডারেল রিজার্ভ পরিস্থিতি সন্তোষজনক নয়। সেই সাথে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এজেন্ডা বাস্তবায়ন সুবিধাজনক নয়। জরিপে ৭৩ ভাগ উত্তরদাতা বলছেন, ব্যক্তিখাতে করারোপ আগামী বছর শেষ নাগাদ অকার্যকর হয়ে যাবে। আর ৬১ ভাগ মনে করছেন অবকাঠামোখাতে পরিকল্পনা আগাচ্ছে না।
তবে এ জরিপ যখন পরিচালনা করা হয়েছে, হিউস্টনে হারিকেন ‘হারভে’ আঘাত হানে এবং জরিপের পর ফ্লোরিডায় আরেক হারিকেন ‘ইরমা’ আঘাত হানে। দুটি হারিকেন অথনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, এমন আশঙ্কাও বাদ দিচ্ছেন না অর্থনীতিবিদরা। আর হারিকেন পরবর্তী পুনর্বাসন ও নির্মাণ চাপ অর্থনীতিতে বাড়তি চাপ সৃষ্টি করবে। আগামী বছর মার্কিন অর্থনীতিতে মন্দা দেখা দিতে পারে জরিপে এমন বিশ্বাসীর সংখ্যা অর্ধেক। তবে বেকারত্বের হার গত জুনে সাড়ে চার ভাগ থাকলেও বর্তমানে তা ১ পয়েন্ট কমে ৪ দশমিক ৪’এ দাঁড়িয়েছে। দি ন্যাশন/ডেইলি মেইল
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!