Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৮

অনলাইন ডেস্ক পঠিত: 92 বার

প্রকাশিত: October 13, 2011 | 9:51 PM

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে একটি ব্যস্ত সেলুনে বন্দুকধারী এক ব্যক্তির গুলিতে আটজন নিহত ও একজন আহত হয়েছে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ছোট উপকূলীয় শহর সীল বীচে বুধবার এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বন্দুকধারী সেলুনে কয়েকজনকে গুলি করার পর একটি ট্রাকে চড়ে এলাকা ত্যাগ করেন। প্রায় আধ কিলোমিটার যাওয়ার পর পুলিশ পথরোধ করলে তিনি আত্মসমর্পণ করেন। লোকটির কাছে একাধিক অস্ত্র ছিল বলে জানান একজন পুলিশ কর্মকর্তা।
হামলার কারণ সম্পর্কে সুনির্দিষ্ট কোন তথ্য পাওয়া যায়নি। একজন পুলিশ কর্মকর্তা তাৎক্ষণিকভাবে সেলুনে থাকা কারো সঙ্গে হত্যাকারীর সম্পর্কের জের ধরে এ ঘটনা ঘটতে পারে ইঙ্গিত দিলেও পরে আর এ নিয়ে কিছু বলতে রাজি হননি। গোলাগুলির ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছয়টি লাশ ও আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে। আহতদের মধ্যে দুইজন হাসপাতালে নেওয়ার পর মারা যান। অন্য এক ব্যক্তির অবস্থাও আশঙ্কাজনক।
ঘটনাস্থলের খুব কাছাকাছি অবস্থিত আরেকটি সেলুনের মালিক কিম্বার্লি ক্রিসওয়েল বলেন, তিনি ও তাঁর সহকর্মীরা গোলাগুলির শব্দ শুনেছেন। একজন কর্মী জানালা দিয়ে পার্কিংয়ে থাকা এক লোককে গুলিবিদ্ধ হতে দেখেন। এতে তারা আতঙ্কিত হয়ে বাথরুমে গিয়ে আশ্রয় নেন।
ঘটনার দিন ডিউটি না থাকা ওই সেলুনের কর্মী লোরেইন ব্রুইয়েল স্থানীয় সংবাদপত্রকে বলেন, ওই বন্দুকধারী ছিলেন সেলুনের এক কর্মীর স্বামী।
ঘটনার পর হতাহতদের স্বজনদের কাছের একটি আধ্যাত্মিক কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পুলিশ কর্মকর্তা স্টিভ বাওয়েলস বলেন, সীল বীচ একটি শান্তিপূর্ণ শহর। এ ধরণের ঘটনা এখানে আগে কখনো ঘটেনি। এপি।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV