Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ

অনলাইন ডেস্ক পঠিত: 162 বার

প্রকাশিত: April 16, 2011 | 10:31 AM

 

Noboborsho-2011_-_USA_-_ny_-_SaKiL_-_0

হাকিকুল ইসলাম খোকন: যুক্তরাষ্ট্র-প্রবাসী বাঙালিরা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষের প্রথম দিন পয়লা বৈশাখকে বরণ করে নিয়েছেন। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে কর্মদিবস থাকলেও বাংলাদেশি অধ্যুষিত শহরগুলোতে ছিল উৎসবের আমেজ।নিউইয়র্কে বাংলা নববর্ষের সবচেয়ে বড় মিলনমেলা হয় জ্যাকসন হাইটস চত্বরে। বিকেল থেকে পুরো ৭৩ স্ট্রিট যেন হয়ে উঠেছিল একখণ্ড বাংলাদেশ।

Noboborsho-2011_-_USA_-_ny_-_SaKiL_-_1

কুইন্স ও ব্রুকলীনে পান্তা-ইলিশের আমেজে বাঙালি প্রাণের মিলনমেলা ঘটেছিল। অলি-গলিতে বাঙালি সাজে পোষাক পরে নারী-পুরুষের আনাগোনা ভিন্ন এক আমেজ সৃষ্টি করে।  বাঙালি ঐতিহ্যের নানা শিল্পকর্মসহ ছেলে-মেয়েরা এসো হে বৈশাখ এসো এসো-গান গাইতে গাইতে এ শোভাযাত্রায় সামিল হয। এ সময় জ্যাকসন হাইটসের ভিন্ন ভাষাভাষীর মানুষেরা বাঙালিদের অদ্ভূত এ আয়োজনে অভিভূত হন, থমকে দাঁড়ায় সবধরনের যানবাহন। শোভাযাত্রার পর শুরু হয় পান্তা-ইলিশের আসর।

নিউইয়র্কের মতো নিউজার্সি, ওয়াশিংটন ডিসি, টেক্সাস, ফ্লোরিডা, লস অ্যাঞ্জেলেসেও বাংলাদেশিরা মেতে ওঠেন উৎসবে-আনন্দে। প্রবাসী বাঙালি নারীরা লাল-সাদা শাড়ি পরে যোগ দেন অনুষ্ঠানে। দেশের মতোই আনন্দ শোভাযাত্রা, নাচে-গানে বরণ করে নেন নতুন বছরকে, স্মরণ করেন দূর দেশে থাকা স্বজনদের।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV