যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবীণ সাংবাদিক ফাজলে রশীদ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি
সালাহউদ্দিন আহমেদ, নিউইয়র্ক (ইউএনএ): যুক্তরাষ্ট্রের মিনাসোটা অঙ্গরাজ্যে বসবাসরত, প্রবীণ সাংবাদিক, ঢাকাস্থ জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ফাজলে রশীদ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি কিডনী জটিলতাসহ নানা সমস্যস্যায় ভুগছেন। তাঁর সেবায় নিয়োজিত চিকিৎসকগণের অভিমত তাঁর ওপেন হার্ট সার্জারীর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
মিনাসোটা থেকে ফাজলে রশীদের স্ত্রী অধ্যাপিকা মমতাজ বেগম গত ২০ জুলাই শুক্রবার বার্তা সংস্থা ইউএনএ-কে জানান, গত ১৬ জুলাই তিনি বাসায় অসুস্থ্য হয়ে পড়লে তাঁকে স্থানীয় ফ্রিভিউ হাসপাতালে নেয়া হয় এবং এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মমতাজ বেগম বলেন, তাঁর হর্টে সমস্যা দেখা দিয়েছে। স্বাভাবিকভাবে খেতেও পরছেন না। তিনি ফাজলে রশীদের জন্য সকলের দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য, দীর্ঘ প্রায় এক যুগ নিউইয়র্কে বসবাসের পর শারীরিক অসুস্থ্যতার জন্য ফাজলে রশীদ স্বস্ত্রীক ৩ মার্চ মিনাসোটায় বসবাসরত তাঁদের একমাত্র কন্যা ফাবিয়া রশীদের কাছে চলে যান। তাদেও একমাত্র পুত্র অষ্ট্রেলিয়া প্রবাসী। ঢাকার ডেইলী নিউনেশন-এর সাবেক সম্পাদক ফাজলে রশীদ উইকলী হলিডে’র কট্রিবিউটিং এডিটর। তিনি হলিডে ও ফিন্যান্সিয়াল টাইমস সহ নিউইয়র্কের বিভিন্ন পত্রিকায় পত্রিকায় নিয়মিত লিখছেন।
ফাজলে রশীদ-এর সংক্ষিপ্ত জীবনী জন্ম: ১ আগষ্ট ১৯৩৮, কলকাতা ঢাকা আগমন: ১৯৫১ সাল পিতার নাম: আব্দুল করীম (মরহুম) মাতার নাম: সৈয়দা আমাতুজ জোহরা (মরহুম) স্ত্রীর নাম: অধ্যাপিকা মমতাজ খান
সন্তান সংখ্যা ২ জন: এক ছেলে আরিফ রশীদ (অষ্ট্রেলিয়া প্রবাসী), এক মেয়ে ফাবিয়া রশীদ (যুক্তরাষ্ট্র প্রবাসী) ভাই-বোন (১০ ভাই, ৭ বোন): অধ্যাপক আবু জামাল আবু তৈয়ব (মরহুম), বাজলে কাদের (মরহুম), অধ্যাপক আবু রুশদ মতিন উদ্দিন (মরহুম), হেদায়েত মওলা (মরহুম), রশীদ করিম (মরহুম), জালিয়াতুন মওলা (মরহুম), খাদেমাতুল মওলা (মরহুম), শাদাত মওলা (মরহুম), ফাজলে রশীদ ও রহিমাতুল মওলা।
শিক্ষা: বিএ সম্মান (ঢাকা বিশ্ববিদ্যালয়) সাংবাদিকতা শুরু: ১৯৬৩, পাকিস্তান অবজারভার। কর্মস্থল: বাংলাদেশ অবজারভার, মনিং নিউজ ও নিউনেশন।
পেশাগত গুরুত্বপূর্ণ পদ-পদবী: রিপোর্টার থেকে চীফ রিপোর্টার, নগর সম্পাদক, নির্বাহী সম্পাদক এবং সর্বশেষে সম্পাদক। বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সভাপতি। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিকেট দলের অধিনায়ক। নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা। বর্তমানে কন্ট্রিবিউটর এডিটর উইকলী হলিডে। ঢাকার বিভিন্ন জাতীয় দৈনিক ও নিউইয়র্কের বিভিন্ন সাপ্তাহিক পত্রিকায় নিয়মিত লেখক। সাংগঠনিক কর্মকান্ড: ঢাকাস্থ জাতীয় প্রেসক্লাবের পর পর তিনবার সাধারণ সম্পাদক ও দু’বার সভাপতি। তিনি নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা। ভ্রমণ: পেশাগত দায়িত্ব পালনকালে যুক্তরাজ্য, জাপান, ফ্রান্স, জার্মানী, ইরাক, মালয়েশিয়া, হংকং, দুবাই, সিঙ্গাপুর, ভারত ও নেপাল সফর করেন।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests