Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের মিলন মেলা

অনলাইন ডেস্ক পঠিত: 88 বার

প্রকাশিত: September 12, 2019 | 2:44 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের নেতাকর্মীদের স্বত:স্ফুর্ত উপস্হিতিতে গত ৮ই সেপ্টেম্বর ২০১৯, রবিবার নিউইয়র্কের লংআইল্যান্ড বেলমন্ট লেক ষ্টেট পার্কে বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের নেতাকর্মীদের পারিবারিক মিলনমেলা “ফ্যামেলি ডে” অনুষ্ঠিত হয়।বিএনপি’র ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বেলুন উড়িয়ে, কেক কেটে এবং সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার কারামুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য এবং সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে উপস্থিত সকলে একত্রে মিলে দোয়ার মধ্য দিয়ে শুরু হয়ে সারা দিন ব্যাপী মিলনমেলায় বিভিন্ন বয়সের শিশু কিশোরদের ক্রীড়া প্রতিযোগিতা ও মহিলাদের বালিশ খেলা অনুষ্ঠিত হয় ।

এছাড়া নানারকমের নাস্তা , মধ্যান্ন ভোজ, বিকেলে চানাচুর-মুড়ি, চা, স্ন্যাকস, পান সুপারি দিয়ে আপ্যায়নের মধ্য দিয়ে এবং নেতাকর্মীদের প্রানবন্ত আড্ডা, আলাপ আলোচনা, কুশল বিনিময়ের মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দিনটি অতিবাহিত হয় । মিলনমেলায় উপস্থিত সকল শিশু ও মহিলাদের প্রত্যেককেই বিশেষ উপহার দেয়া হয়।

এ ছাড়াও আকর্ষণীয় পুরস্কারের মাধ্যমে রাফেল ড্র অনুষ্ঠিত হয়। সকল স্তরের নেতাকর্মী ছাড়াও আরো উপস্হিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা মো: আব্দুস সালাম, দেশবরেণ্য প্রখ্যাত কন্ঠশিল্পী ও বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বেবী নাজনীন, জাসাসের সাবেক সাধারন সম্পাদক, বিশিষ্ট নাট্য অভিনেতা ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য বাবুল আহমদ , ঢাকা জেলা বিএনপির সাধারন সম্পাদক খন্দকার আবু আশফাক আহমেদ, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক উপ প্রেস সচিব আশিক ইসলাম, ঢাকা মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি মাসুদ আহমেদ মিলন ।

সুদূর নিউজার্সীর প্যাটারসন ও সাউথজার্সী থেকে ও নেতৃবৃন্দ স্বপরিবারে অংশ গ্রহন করেন। উপস্হিত সকলেই ব্যতিক্রমধর্মী এ বিশাল সমাগমে উৎফুল্ল হয়ে আগামীতে এরকম আয়োজনের জন্য প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV