Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্যের অগ্রাধিকারমূলক বাজার সুবিধা-জিএসপি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জুনের শেষে

অনলাইন ডেস্ক পঠিত: 6 বার

প্রকাশিত: June 7, 2013 | 12:49 PM

                                            যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্যের অগ্রাধিকারমূলক বাজার-সুবিধা (জিএসপি) অব্যাহত থাকছে কি না, চলতি মাসের শেষে তার চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে। তবে শ্রম মান সুরক্ষায় ‘সন্তোষজনক অগ্রগতি’ না হওয়ায় বাংলাদেশের জিএসপি স্থগিত, জিএসপির পরিধি কমানো কিংবা জিএসপি বাতিল—এ তিনটি বিকল্প নিয়ে ভাবছে মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর)। গতকাল বৃহস্পতিবার মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্ক-বিষয়ক কমিটির শুনানিতে দেওয়া বক্তৃতায় এ মন্তব্য করেছেন শ্রমবিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি লুইস কারেশ। শুনানিতে সভাপতি মার্কিন সিনেটর রবার্ট মেনেনডেজ বাংলাদেশের জিএসপি-সুবিধা স্থগিত করতে ওবামা প্রশাসনকে পরামর্শ দিয়েছেন। পোশাক কারখানার ইতিহাসের ভয়াবহ দুর্ঘটনার পর শ্রমিক স্বার্থ সুরক্ষার বিষয়টিতে যুক্তরাষ্ট্র বিশেষ গুরুত্ব দিচ্ছে, এ বার্তা দিতেই তিনি এ পদক্ষেপ নিতে বলেছেন। তবে শুনানিতে অ্যারিজোনা থেকে নির্বাচিত রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইন তাঁর দেশের সরকারকে এটা বলে সতর্ক করে দিয়েছেন, জিএসপি-সুবিধা কেড়ে নেওয়া হলে বাংলাদেশে বেকারত্বের ঝুঁকি তৈরি হতে পারে। দক্ষিণ ও মধ্য এশিয়া-বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্লেক শুনানিতে মন্তব্য করেছেন, কর্মপরিবেশের উন্নয়ন ও শ্রমিক স্বার্থ সুরক্ষা নিশ্চিতের ক্ষেত্রে বাংলাদেশ বর্তমান পরিস্থিতিকে কাজে লাগাবে। এ ক্ষেত্রে দেশে এবং দেশের বাইরে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে বাংলাদেশ সরকারের উদ্যোগ সফল করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সহায়তা দেবে। গতকাল ওয়াশিংটনের স্থানীয় সময় সকাল সাড়ে ১০ টার দিকে শুনানি শুরু হয়। দুই পর্বে প্রায় তিন ঘণ্টা বাংলাদেশের শ্রম পরিস্থিতি নিয়ে এ শুনানি চলে। শুনানির শুরুতে বক্তব্য দেন নিউ জার্সি থেকে নির্বাচিত ডেমোক্র্যাট সিনেটর রবার্ট মেনেনডেজ। প্রথম পর্বে দুই ঘণ্টার শুনানিতে শ্রমবিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি লুইস কারেশ ছাড়াও বক্তব্য দেন দক্ষিণ ও মধ্য এশিয়া-বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্লেক এবং মার্কিন শ্রম দপ্তরের ভারপ্রাপ্ত সহযোগী আন্ডার সেক্রেটারি এরিক বিয়েল। দ্বিতীয় পর্বের শুনানিতে বক্তব্য দেন আমেরিকান ফেডারেশন অব লেবার অ্যান্ড কংগ্রেস অব ইন্ডাস্ট্রিয়াল অরগানাইজেশনসের বাণিজ্যিক নীতিমালা বিশেষজ্ঞ সেলেস্টে ড্রেক এবং লিটলার মেন্ডেলসনের আন্তর্জাতিক শ্রম ও কর্মসংস্থানবিষয়ক অংশীদার জোহান লুবে।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV