Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত জিয়াউদ্দিনের মেয়াদ বাড়ল ১ বছর

অনলাইন ডেস্ক পঠিত: 150 বার

প্রকাশিত: July 10, 2019 | 6:09 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিনের চুক্তির মেয়াদ এক বছর বাড়িয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ে থেকে আজ বুধবার জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, জিয়াউদ্দিন ১০ জুলাই অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করবেন। পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউদ্দিনকে ২০১৪ সালের ২৫ জুন সরকারের প্রতিমন্ত্রীর মর্যাদা, বেতন-ভাতা এবং আনুষঙ্গিক সুবিধাসহ যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার।

জিয়াউদ্দিন কূটনীতিক কর্মজীবনে দেশে ও বিদেশে বহু দায়িত্ব পালন করেছেন। তিনি ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিফ অফ প্রটোকলের দায়িত্বেও ছিলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে সরকার গঠনের পর তাকে অ্যাম্বাসেডর অ্যাট লার্জ হিসেবে নিয়োগ দেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV