যুক্তরাষ্ট্রে বাংলাদেশের বিজয় দিবসের সকল কর্মসূচি ভার্চুয়ালে
ইউএসএনিউজঅনলাইন.কম. ডেস্ক. নিউইয়র্ক: বাংলাদেশের মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর। একাত্তরের এদিনে বাঙালিরা বিজয় পতাকা উড়িয়েছে মুক্তির আস্বাদে। করোনা পরিস্থিতির কারণে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অধ্যুষিত প্রতিটি সিটিতেই প্রবাসীরা ভার্চুয়ালে বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন। নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, জর্জিয়া, মিশিগান, ইলিনয়, টেক্সাস, পেনসিলভেনিয়া, ম্যাসাচুসেট্স, কানেকটিকাট, নিউজার্সি, ম্যারিল্যান্ড, ভার্জিনিয়া থেকে জানা গেছে, বাংলাদেশি অধ্যুষিত এলাকায় ভার্চুয়ালে বিজয়-সমাবেশ হবে ১৬ ডিসেম্বর সন্ধ্যায়। করোনা আতঙ্কে কেউই ঘটা করে কোন কর্মসূচি নেননি। নিউইয়র্ক সিটির ডজনখানেক সংগঠনের পক্ষ থেকে বিজয়-সমাবেশের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সবগুলোই ভার্চুয়ালে হবে। কারণ, কেউই স্বাস্থ্যবিধি লংঘন করে মহামারির শিকার হতে আগ্রহী নন। একই আতঙ্কে মুজিববর্ষ উপলক্ষে অর্ধ শতাধিক কর্মসূচির একটিও অনুষ্ঠিত হতে পারেনি যুক্তরাষ্ট্রে। উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয়ে এ যাবত পৌণে তিন শতাধিক প্রবাসী মারা গেছেন। এর সিংহভাগই নিউইয়র্ক অঞ্চলের।নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ১৫ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৭টায় (বাংলাদেশের সাথে সময় মিলিয়ে) ভার্চুয়ালে বিজয়-সমাবেশ হবে বলে জানিয়েছেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাদের মিয়া এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি সুব্রত তালুকদার। সংগঠনের সকল নেতা-কর্মী এবং মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিতদের অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন তারা।
১৬ ডিসেম্বর বুধবার সন্ধ্যা ৭টায় বিজয় দিবস উপলক্ষে সম্মিলিত-সমাবেশ করবে যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরাম, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশন, বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটারন্স’৭১, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশন, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। এই ভার্চুয়াল সমাবেশে সংশ্লিষ্ট সকলকে অংশগ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের