যুক্তরাষ্ট্রে বাংলাদেশী বিজ্ঞানী ড. তামজিদুল’র পুরস্কার লাভ
এনআরবি নিউজ, নিউইয়র্ক : শ্যাওলাকে জৈব জ্বালানী তে রুপান্তরে তাত্ত্বিক বিষয় উদ্ভাবনের পাশাপাশি সফটওয়ারের উন্নয়নে অসাধারণ কৃতিত্ব প্রদর্শনের পুরস্কার পেলেন বাংলাদেশী বিজ্ঞানী ড. তামজিদুল হক। যুক্তরাষ্ট্রে ইউনিভাসিটি অব নিউ অর্লিন্স’র কম্প্যুটার বিভাগের সহকারি অধ্যাপক ড. হক ‘লুইঝিয়ানা বোর্ড অব রিজেন্টস ইন্ডাস্ট্রিয়াল টাইস রিসার্চ সাব-প্রোগ্রাম’ থেকে পুরস্কার হিসেবে এক লাখ ৪১ হাজার ৪৫৩ ডলার পেয়েছেন। এছাড়াও তিনি আরো ৩৬ হাজার ৭২০ ডলার পাবেন ৩ বছর মেয়াদি প্রাতিষ্ঠানিক মঞ্জুরি হিসেবে। সম্প্রতি ড. তামজিদুল হক এসব পুরস্কার অর্জন করেন বলে সংশ্লিষ্ট সূত্র এনআরবি নিউজকে জানিয়েছে।
ড. হক এ প্রসঙ্গে উল্লেখ করেন, ‘অন্য যে কোন প্ল্যান্টের তুলনায় জৈব-জ্বালানী হিসেবে রূপান্তরে শ্যাওলা বেশী কার্যকর। শ্যাওলাকে ব্যাটারির কারখানায় পরিণত করা যেতে পারে, যা সৌর শক্তি উৎপাদন ও বায়ু মন্ডলীয় কার্বন-ডাই অক্সাইডে রূপান্তর করা সম্ভব। ড. হকের এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে ইউনিভার্সিটি অব লুইঝিয়ানা, বিএইচও প্রযুক্তি এবং লুইঝিয়ানা ইমার্জিং টেকনোলজি সেন্টারের সম্মিলিত উদ্যোগে। তার এই ল্যাবরেটরীতে শ্যাওলা থেকে জৈব-জ্বালানী উৎপাদনের জন্যে জীনের পর্যাবৃত্তি বিশ্লেষণে অগ্রসরমান এ্যালগরিদমের উন্নয়ন করা হবে। প্রসঙ্গত: উল্লেখ্য যে, নাসা মহাকাশ গবেষণা কেন্দ্রে স্বয়ংক্রিয় সরঞ্জাম ও নাসার ব্যবস্থাপনা-উন্নয়ন এবং এর বৃদ্ধিবৃত্তিক সম্পদ বাজারজাতকরণে প্রধান তদন্তকারি হিসেবেও দায়িত্ব পালন করছেন বাংলাদেশী এই বিজ্ঞানী।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ