যুক্তরাষ্ট্রে বাঙালি খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে পালন
নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রে প্রবাসী বাঙালি খ্রিস্টান ধর্মাবলম্বীরা যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গত রবিবার পালন করেছে ইস্টার সানডে বা যিশুর পুনরুত্থান দিবস। এ ধর্মাবলম্বীদের মতে, এ দিন খ্রিস্ট ধর্মের প্রবর্তক যিশু খ্রিস্ট মৃত্যু থেকে পুনরুত্থান করেছিলেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা বাংলা প্রেস।
ইস্টার সানডে উপলক্ষ্যে নিউইয়র্ক, কানেকটিকাট, ম্যাসাচুসেটেস, নিউজার্সি, পেনসিলভানিয়া, ম্যারিল্যান্ড, ওয়াশিংটন ডিসি, ক্যালিফোর্নিয়া, টেক্সাস ও ফ্লোরিডাসহ বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত প্রবাসী বাঙালি খ্রিস্টান ধর্মাবলম্বীরা নানা কর্মসুচি পালন করেন। এসব আয়োজনের মধ্যে ছিল নাচ-গান ও কবিতা আবৃত্তি। এছাড়াও আলোচনা করা খ্রিস্ট ধর্মের প্রবর্তক যিশু খ্রিস্ট্রের জীবনী নিয়ে। তাদের মতে গুড ফ্রাইডে’তে বিপথগামী ইহুদীরা তাঁকে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিল। মৃত্যুর তৃতীয় দিবস অর্থাৎ রোববার দিন তিনি মৃত্যু থেকে জেগে উঠেছিলেন। মৃত্যুকে জয় করে যিশু আবারও মানুষের মাঝে ফিরে আসেন।
খ্রিস্টীয় ধর্মবিশ্বাসের মূল ভিত্তি হলো, যিশুর ক্রুশে জীবনদান এবং গৌরবদীপ্ত পুনরুজ্জীবন। মানুষের সেবায় নিজের জীবনকে উৎসর্গ করে সত্য ও সুন্দরের পথে এগিয়ে যাওয়াই ইস্টার সানডে বা যিশুর পুনরুত্থান দিবসের মূল বাণী। পুনরুত্থানের এই সংবাদ খ্রিস্টবিশ্বাসীদের জন্য খুবই আনন্দের এবং খুবই তাৎপর্যপূর্ণ।
নিউইয়র্কের পার্শ্ববর্তী অঙ্গরাজ্য কানেকটিকাটে বাঙালি খ্রীস্টান কমিউনিটি এ উপলক্ষ্যে গত রবিবার স্থানীয় হার্টফোর্ডের একটি গির্জার মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানের মধ্যে ছিল নাচ-গান ও কবিতা আবৃত্তি।
কুহু ও মুকুটের পরিচালনায় নাচ-গান ও কবিতা আবৃত্তি অংশ নেন মুকুট কস্তা, হেনা দাস, মেরী হাওলাদার (বেবী), মিশাবেল দাস, ফ্রান্সিস সরকার, রনি হাওলাদার, তাপসী কস্তা এবং অতিথি কন্ঠশিল্পী কৌশলী ইমা। অনুষ্ঠান তত্বাবধানে ছিলেন প্রবাসী খ্রীস্টান কমিউনিটি তরুন প্রজন্ম। এছাড়াও পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন চার্লস, সৈকত, অভি ও মৌরি।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!