যুক্তরাষ্ট্রে বাড়িতে গুলি, ৪ শিশুসহ ৬ জন নিহত
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন শহরের কাছে একটি বাড়িতে এক বন্দুকধারীর হামলায় ৪ শিশু ও পূর্ণবয়স্ক দুই ব্যক্তিসহ ৬ জন প্রাণ হারিয়েছে। আহত অবস্থায় এক নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সঙ্কটাপন্ন অবস্থায় রয়েছেন এবং নিহতের সংখ্যা বাড়তে পারে। তিনি হামলাকারীকে শনাক্ত করতে সক্ষম হন এবং পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করেন। পুলিশ ওই অপরাধীর গাড়িকে ৩ ঘণ্টা ধাওয়া করে এবং কোনঠাসা করে ফেলে। শেষ পর্যন্ত সে আত্মসমর্পনে বাধ্য হয়। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। ঘটনাস্থলে গিয়ে পুলিশ ৩টি শিশু ও পূর্ণবয়স্ক দুই ব্যক্তিকে মৃত অবস্থায় উদ্ধার করে। হাসপাতালে নেয়ার পর চতুর্থ শিশুটির মৃত্যু হয়। একটি সম্পর্ক বিচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি ঘোলাটে হয় এবং ওই ব্যক্তি ক্ষিপ্ত হয়ে হামলা চালায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের সঙ্গে সন্দেহভাজন ব্যক্তির সম্পর্কের ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি। শ্মশ্রুমণ্ডিত সন্দেহভাজন ওই ব্যক্তির বয়স ৩০ বছরের কোঠায় এবং বেশ নির্বিকার ও ঠাণ্ডা মনে হচ্ছিল তাকে।মানবজমিন
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!