Thursday, 23 July 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনায় টারজান অভিনেতা লারা সহ নিহত ৭

অনলাইন ডেস্ক পঠিত: 176 বার

প্রকাশিত: May 31, 2021 | 3:53 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রে এক বিমান দুর্ঘটনায় ‘টারজান’ ছবির বিখ্যাত অভিনেতা জো লারা স্ত্রীসহ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোট ৭ জন যাত্রী নিহত হন। বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়ে বলছে, তাদেরকে বহনকারী বিমানটি যুক্তরাষ্ট্রের নাশভিলে শহরের একটি লেকের কাছে বিধ্বস্ত হয়। শনিবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে ছোট আকারের এই জেট বিমানটি আরোহীদের নিয়ে টিনেসি রাজ্যের স্মিরনা থেকে উড্ডয়ন করে। এর যাওয়ার কথা ছিল ফ্লোরিডার পাম বিচে। কিন্তু নাশভিলের প্রায় ১২ মাইল দক্ষিণে পারসি প্রিস্ট লেকে এটি বিধ্বস্ত হয়। সিএনএন বলেছে, ফেডারেল এভিয়েশন এডমিনিস্ট্রেশন নিশ্চিত করেছে, বিমানের মোট ৭ জন আরোহী নিহত হয়েছেন।
উদ্ধার অভিযানে নেতৃত্ব দেয়া কমান্ডার ক্যাপ্টেন যোশুয়া স্যান্ডার্স সংবাদ সম্মেলনে বলেছেন, আমরা আর কোনো জীবিত মানুষের সন্ধান এখন পাবো না। রোববার বিকেলে আরসিএফআর ফেসবুকে দেয়া পোস্ট জানিয়েছে, উদ্ধার অভিযানে বিধ্বস্ত বিমানটির ছিন্নভিন্ন কিছু অংশ এবং মানব শরীরের কিছু অংশের সন্ধান পাওয়া গেছে। প্রায় অর্ধ মাইল এলাকায় এসব ছড়িয়ে ছিটিয়ে ছিল।

উল্লেখ্য, ১৯৮৯ সালে ‘টারজান ইন ম্যানহাটান’ টেলিভিশন ছবিতে টারজানের ভূমিকায় অভিনয় করেন লারা। পরে তিনি অভিনয় করেন টেলিভিশন সিরিজ ‘টারজান: দ্য এপিক এডভেঞ্চারস’-এ। এই সিরিজটি ১৯৯৬ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত চলে। লারা স্ত্রী গোয়েন শামব্লিন লারার সঙ্গে ২০১৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV