যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে ৩ আরোহী নিহত
ডেস্ক: যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডা বিমানবন্দর থেকে ওড়ার অল্প সময় পর একটি ছোট দুই ইঞ্জিনচালিত বিমান বিধ্বস্তের ঘটনায় ৩ জন প্রাণ হারিয়েছেন। বিমানটিতে মোট ৩ জন আরোহী ছিলেন। তবে প্রাথমিকভাবে তাদের পরিচয় প্রকাশ করেনি বিমানবন্দর কর্তৃপক্ষ। আকাশে ওড়ার কিছুক্ষণ পরই যান্ত্রিক গোলযোগের কারণে বিমানটিতে আগুন ধরে গিয়ে সেটি বিস্ফোরিত হয়। পাইলট গতিপথ পরিবর্তন করে বিমানবন্দরে ফিরে আসার চেষ্টা করলেও তা সফল হয়নি। কেন্দ্রীয় বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানরটি ফোর্ট লাওডেরডালের এক্সিকিউটিভ বিমানবন্দরের কাছাকাছি একটি গুদাম অঞ্চলে বিধ্বস্ত হয়। যে গুদাম এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে সেখানে কোন হতাহতের ঘটনা ঘটেনি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections