Tuesday, 9 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার করোনায় ৪ বাংলাদেশির মৃত্যু

অনলাইন ডেস্ক পঠিত: 61 বার

প্রকাশিত: April 17, 2020 | 10:49 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের জ্যামাইকা হাসপাতালে ১৬ এপ্রিল বৃহস্পতিবার মারা গেছেন মৌলভীবাজারের সন্তান রউফ আহমেদ (৬৫)।  এদিন, নিউইয়র্কের ওজনপার্কে বসবাসরত বিয়ানিবাজারের সন্তান আব্দুল হক উতুল (৫৮) কুইন্সের হাসপাতালে এবং এম এ জলিল (৭০) নিজ বাসায় মারা গেছেন। উভয়েই করোনায় আক্রান্ত ছিলেন বলে স্বজনেরা জানান।

একইদিন ভার্জিনিয়া অঙ্গরাজ্যের উডব্রীজ শহরের বাসিন্দা কুমিল্লার মুরাদনগরের সন্তান ফরিদ উদ্দীন (৬০) করোনা ভাইরাসে চিকিৎসারত অবস্থায় উডব্রীজস্থ সেন্ট্রাল হাসপাতালে ইন্তেকাল করেন। পারিবারিক সূত্রে জানা যায়, ছেলে জাহিদ ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় পিতা ফরিদ উদ্দীন তার সাথে বসবাস শুরু করেছিলেন। এ অবস্থায় তিনিও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর আগে সোমা বেগম রাজিয়া (৬৮)মারা গেছেন ১৫ এপ্রিল, লং আইল্যান্ড জুইশ হাসপাতালে। হবিগঞ্জ জেলা সমিতির সাবেক সভাপতি রমিজউদ্দিন খানের স্ত্রী সোমাকে ১৬ এপ্রিল দাফন করা হয়েছে নিউজার্সিরর মার্লবরো গোরস্থানে। 

জামাল উদ্দিন (৪৬), ১৪ এপ্রিল ব্রুকলীনে লুথারেন হাসপাতালে মারা গেছেন বলে যুক্তরাষ্ট্রস্থ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে। 

নিউজার্সির প্যাটারসনে ১৪ এপ্রিল মারা গেছেন বিএনপি নেতা সৈয়দ জুবায়ের আলীর ভগ্নিপতি এবং মৌলভীবাজার সদরের খালিশপুরের সন্তান বশির আহমেদ (৪৯)।  

এনিয়ে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রে ১৪০ বাংলাদেশির মৃত্যুর সংবাদ পাওয়া গেল। এর অধিকাংশই পুরুষ এবং অধিকাংশেরই বয়স ছিল ৫০ বছরের অধিক। 

উল্লেখ্য, ৮৬ লাখ জনঅধ্যুষিত নিউইয়র্ক সিটিতে ১৬ এপ্রিল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত আরো ৫৭৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১৪৭৭ জন। অপরদিকে, গত ২৪ ঘণ্টায় নিউইয়র্ক স্টেটে মারা গেছে ৬০৬ জন। এ সংখ্যা আগের চেয়ে কিছু কম। সারা আমেরিকায় ১৬ এপ্রিল রাত নাগাদ মারা গেছেন ৩৪ হাজার ৫৬২ জন। কর্তৃপক্ষের দাবি অনুযায়ী হাসপাতালে ভর্তির প্রবণতা কমলেও মারা যাবার হার বেড়েই চলেছে। আর এমনি অবস্থায় অবরুদ্ধ অবস্থা পর্যায়ক্রমে উঠিয়ে জনজীবনে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে দিতে বৃহস্পতিবার অপরাহ্নে প্রেসিডেন্ট ট্রাম্প একটি রোডম্যাপ ঘোষণা করেছেন। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV