Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে ভুল ঠিকানায় ২ লাখ গ্রিনকার্ড, দু’বছরের শর্তসাপেক্ষ গ্রিনকার্ডের বদলে ১০ বছর মেয়াদি কার্ড ইস্যু

অনলাইন ডেস্ক পঠিত: 99 বার

প্রকাশিত: November 26, 2016 | 12:42 PM

নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে গত ৩ বছরে ২ লাখ গ্রিনকার্ড ভুল ঠিকানায় প্রেরন করে ভুলের রেকর্ড গড়েছেন মার্কিন ইমিগ্রেশন বিভাগ। অভিবাসীদের ব্যক্তিগত তথ্যে ভরা এসব গ্রিনকার্ড ভুল ঠিকানায় কিংবা দুই বছরের শর্তসাপেক্ষ গ্রিনকার্ডের বদলে ১০ বছর মেয়াদি কার্ড ইস্যুসহ বিভিন্ন অভিযোগ উঠেছে মার্কিন ইমিগ্রেশন বিভাগের বিরুদ্ধে।
গত ৩ বছরের অভিযোগ তারা নথিভুক্ত করেছেন এবং আগের যে কোনো সময়ের চেয়ে দায়িত্বহীনতার মাত্রা অনেক বেশি বলেও মন্তব্য করা হয়েছে। ইমিগ্রেশনের কাজে অবহেলা আর গাফিলতির চাঞ্চল্যকর এসব তথ্য ২২ নভেম্বর বিভিন্ন মিডিয়াতেও এসেছে। বাংলা প্রেস
দায়িত্ব পালনে চরম গাফিলতির এসব তথ্য প্রকাশ করেছে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের মহাপরিদর্শকের কার্যালয়। জানা গেছে, দুই লাখ গ্রিনকার্ড পাঠানো হয় ভুল ব্যক্তির কাছে। ২৪০০ কন্ডিশনাল গ্রিনকার্ড না পাঠিয়ে ১০ বছর মেয়াদি স্থায়ী কার্ড পাঠানো হয়। ১৯ হাজার গ্রিনকার্ড পাঠানো হয়েছে ভুল তথ্যের।
গত সেপ্টেম্বরে আরেকটি চাঞ্চল্যকর তথ্যে জানা যায়, সিটিজেন হওয়া দূরের কথা, গ্রিনকার্ড পাওয়ারও যোগ্য নন এমন দাগী অপরাধী ৯০০ জনকে সিটিজেনশিপ প্রদান করা হয়েছে। এমন ভুলের ব্যাপারে বিস্তারিত পদক্ষেপ গ্রহণের সময়েই উদঘাটিত হলো এসব তথ্য-যা নিয়ে সর্বত্র গুঞ্জন উঠেছে।
এছাড়া, অপ্রয়োজনীয়ভাবে আরও কয়েক হাজার গ্রিনকার্ড পাঠানো হয় সংশ্লিষ্ট ব্যক্তির কাছে। মহাপরিদর্শকের অফিস উল্লেখ করেছে, সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে স্বল্পতম সময়ে নির্ভুল গ্রিনকার্ড বিতরণের প্রক্রিয়ায় এ এক মারাত্মক ক্রুটি যা কল্পনাও করা যায় না। এর ফলে নবাগত ইমিগ্র্যান্টরা নানা সমস্যায় পড়ছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV