যুক্তরাষ্ট্রে ভূয়া IRS কর্মকর্তা সেজে কল : ৩০ কোটি ডলারেরও বেশি হাতিয়ে নিয়েছে ভারতীয় কলসেন্টারের কর্মীরা, ৬১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন
কর বিভাগের কর্মকর্তা সেজে মার্কিন নাগরিকদের কাছ থেকে ৩০ কোটি ডলারেরও বেশি হাতিয়ে নিয়েছে ভারতীয় কলসেন্টারের কর্মীরা। এ ঘটনায় ৬১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ, যাদের ৩২ জন ভারতের এবং ২০ জন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক। একই সঙ্গে ভারতীয় এসব ভুয়া কলসেন্টার বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।
এ ঘটনায় যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, জালিয়াত চক্রের ৬১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এদের মধ্যে ২০ জনকে আটক করা হয়েছে। এ মামলায় যুক্তরাষ্ট্রে আটকদের ভারতে ফেরত পাঠানো হবে। এখন পর্যন্ত জালিয়াতিতে জড়িত ভারতের আহমেদাবাদভিত্তিক ৫টি কলসেন্টারের সন্ধান পাওয়া গেছে।
অন্যদিকে, মুম্বাই পুলিশ সম্প্রতি এ জালিয়াত চক্রের ৭৭২ জনকে আটক করেছে। এদের মধ্যে ৭০ জনকে সুনির্দিষ্ট অভিযোগে গ্রেফতার দেখানো হয়েছে। বাকিদের জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়া হলেও তাদের বিরুদ্ধে এখনও তদন্ত চলছে।
যুক্তরাষ্ট্রের ইনল্যান্ড রেভিনিউ সার্ভিসের (কর) কর্মকর্তা পরিচয় দিয়ে ভারতের বিভিন্ন কলসেন্টার থেকে এ জালিয়াত চক্রের সদস্যরা মার্কিন নাগরিকদের ফোন করতেন। তারা কথাবার্তার এক পর্যায়ে মার্কিন নাগরিকদের কর অনাদায়ী বলে ভয় দেখাতো। এরপর তাদের ব্যাংক একাউন্টের বিস্তারিত তথ্য সংগ্রহ করতো। তারপর সেই একাউন্ট থেকে অর্থ সরিয়ে নিতো। মুম্বাই পুলিশের কর্মকর্তা সুখাদা নারকার জানান, গত এক বছরের বেশি সময় ধরে এই জালিয়াতি চলছিল। তিনি বলেন, প্রতিদিন এই জালিয়াত চক্র অন্তত এক কোটি রুপি (দেড় লাখ মার্কিন ডলার)।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ