Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে ভোটের পর বাড়ছে করোনা রোগী

অনলাইন ডেস্ক পঠিত: 144 বার

প্রকাশিত: November 12, 2020 | 1:50 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রে এ নির্বাচনের মাঝেও করোনাভাইরাসের ব্যাপক প্রভাব ছিল। নির্বাচন শেষ হওয়ার পর প্রতিদিনই মরণব্যাধী এই ভাইরাসে সংক্রমণ বাড়ছে হু হু করে। যুক্তরাষ্ট্রে মহামারির দ্বিতীয় ঢেউ শুরু না হতেই এখন পর্যন্ত মোট ১ কোটি ৭ লাখ ৮ হাজার আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৩৯৭ জনের।

আজ বৃহস্পতিবার সকালে ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আরও ১ লাখ ৪২ হাজার ৮০৮ জন সংক্রমিত হয়েছে। একই সময়ে মারা গেছেন ১ হাজার ৪৭৮ জন। এর আগে গতকাল বুধবার আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ৩৯ হাজার ৮৫৫ জন। মৃত্যু সংখ্যা ছিল ১ হাজার ৪৪৮ জন।

যুক্তরাষ্ট্রে দৈনিক সংক্রমণ ২ লাখ স্পর্শ করতে পারে বলে ধারণা করছেন জো বাইডেনের উপদেষ্টা বোর্ডের সদস্য এপিডেমিওলজিস্ট মাইকেল অস্টারহোম। দেশবাসীকে সতর্ক করে তিনি বলেন, ‘প্রস্তুত থাকুন। আমরা দৈনিক সংক্রমণ ২ লাখ বা তার বেশি স্পর্শ করতে যাচ্ছি। হাসপাতালগুলোতে আমাদের প্রস্তুতি নিতে হবে।’

কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত প্রায় ২০ হাজার রোগী আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। দীর্ঘদিন ধরে মরণব্যাধী এই ভাইরাসের সঙ্গে লড়াই করছেন তারা। শরীরে কোনো উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না তাদের। ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যের বেশ কয়েকটি হাসপাতালে ভর্তি আছেন ১৯ হাজার ৬৩ জন করোনা রোগী। তাদের শরীরে উপসর্গগুলো কমছে না। কেউ দুর্বল হয়ে পড়ছেন। কারও শরীরে ওষুধ কাজ করছে না। গতকাল দিনের সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্র। এদিন প্রায় ১ হাজার ৪০০ মানুষ মারা যান, যার ফলে যুক্তরাষ্ট্রে মোট প্রাণহানীর সংখ্যা ২ লাখ ৪৭ হাজারের বেশি। এছাড়া নতুন করে ১ লাখ ৩৭ হাজার মার্কিনির দেহে এদিন করোনার উপস্থিতি মিলেছে। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছ ১ কোটি ৭ লাখের বেশি।

এদিকে বিশ্বে করোনাভাইরাসের সংক্রমণ ছড়ানোর পর প্রথমবারের মতো একদিনে ১০ হাজারের বেশি মানুষ মারা যাওয়ার ঘটনা ঘটেছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী গতকাল বুধবার বিশ্বব্যাপী ১০ হাজার ১৮৪ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে মহামারিতে মৃতের সংখ্যা ১২ লাখ ৮৯ হাজারের বেশি। আর এ ভাইরাসে আক্রান্ত হয়েছে প্রায় সোয়া ৫ কোটি মানুষ। গতকাল বুধবার ৬ লাখের বেশি মানুষের দেহে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। গত এক সপ্তাহে চারবার একদিনে ৬ লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হয়। এর আগে একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা ছিল গত মঙ্গলবার, এদিন বিশ্বব্যাপী ৯ হাজার ৩০০ মানুষ মারা যান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV