যুক্তরাষ্ট্রে মা দিবসের কুচকাওয়াজে গুলি ১৯ জন আহত
ডেস্ক : যুক্তরাষ্ট্রের হ্যারিকেন ক্যাটরিনায় বিধ্বস্ত নিউ অর্লিয়েন্স শহরে মা দিবসের কুচকাওয়াজে গুলিবর্ষণের ঘটনায় অন্তত ১৯ জন আহত হয়েছে। পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, আহতদের মধ্যে সাত মহিলা এবং ১০ বছরের একটি ছেলেও একটি মেয়ে রয়েছে।
এছাড়া, আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্ককাজনক বলে পুলিশের কোনো কোনো সূত্র থেকে জানানো হয়েছে। গুলিবর্ষণের জন্য নানা ধরনের বন্দুক ব্যবহার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। অবশ্য কেন এ গুলিবর্ষণের ঘটনা শুরু হয়েছে তা জানা যায়নি। ঘটনার সময়ে ওই এলাকায় প্রায় ২০০ মানুষ জড়ো হয়েছিল এবং কয়েক সেকেন্ডের মধ্যেই গুলিবর্ষণ থেমে যায়। অবশ্য এরপর ওই এলাকা থেকে তিন সন্দেহভাজনকে দ্রুত চলে যেতে দেখেছে পুলিশ। নিউ অর্লিয়েন্সের যে এলাকায় এ গুলিবর্ষণের ঘটনা ঘটেছে সে এলাকায় গরীব মানুষ বসবাস করে এবং ২০০৫ সালের প্রলয়ঙ্করী সামুদ্রিক ঘূর্ণিঝড় ক্যাটরিনায় এলাকাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এখনও সে ধকল পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি এ এলাকার মানুষ। এদিকে, আমেরিকায় গত কয়েক মাসে বেশ কয়েকটি মারাত্মক গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। প্রতিদিন দেশটিতে বন্দুকঘটিত সহিংসতায় গড়ে ৮৭ ব্যক্তি নিহত এবং ১৮৩ ব্যক্তি আহত হয়। সূত্র : ইন্টারনেট।ইনকিলাব
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’