যুক্তরাষ্ট্রে মিডল স্কুল ছাত্রদের তথ্য সহায়তা দিচ্ছে লিংক স্কলারস
নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের মিডল স্কুল ছাত্রদের শিক্ষা, শারিরিক ও মানসিক উন্নয়নে বিনামূল্যে নানাবিধ সুবিধা দিতে কাজ শুরু করেছে লিংক স্কলারস নামে একটি সেচ্ছাসেবী সংগঠন। শনিবার বিকেলে কলম্বিয়া ইউনিভার্সিটি অডিটোরিয়ামে এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এদিন সংগঠনটির কার্যক্রম এবং উদ্দেশ্য তুলে ধরেন লিংক স্কলারসের ফাউন্ডার ও এক্সিকিউটিভ ডিরেক্টর মাইশা সোনার, প্রোগ্রাম ডাইরেক্টর প্রিয়েতা আহমেদ রিচি ও হেড অব আউটরিচ আহমেদ হুসেন। তাদের সহয়তা করেন হেড অব মার্কেটিং ইশাত হোসেন।
বক্তব্য রাখেন অনুষ্ঠানের গেষ্ট স্পিকার সেচ্ছোসেবী সংগঠন মিডিফান্ডের ডিরেক্টর রেবানা রহমান। ছাত্রদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন লিংক স্কলারের মেন্টর কার্লোস ফ্লোরেস, ডেভোরা রবিনসন, মোহাম্মদ চৌধুরী, রেবেকা রুবালকাবা।
লিংক স্কলারের উদ্যেক্তারা জানান, মাইনরিটি ব্যাকরাউন্ড ও লো ইনকাম পরিবারের ছেলে মেয়েদের মধ্যে হাইস্কুল ড্রপ আউট ও কলেজের ভর্তির হার অনেক কম। এর কারন স্থায়ী অবিভাসন নিয়ে যে সমস্ত ছেলে-মেয়েরা যুক্তরাষ্ট্রে আসেন তারা হাইস্কুল ভর্তিসহ শারিরিক, মানসিক নানা সমস্যায় পড়েন। স্বল্প আয় এবং এসব সমস্যা তারা কিভাবে মোকাবেলা করবেন সে বিষয়ে তাদের কাছে কোন তথ্য বা জ্ঞান থাকে না। ফলে তারা নানা জটিলতার মুখে পড়েন। তাদের এ বিষয়ে সঠিক জ্ঞান, দিক নির্দশনা, পেশাগত উন্নয়নে সম্ভব সব ধরনের সহায়তা দেবে লিংক।
এ বছর মূলত এইট গ্রেড ছাত্রদের এ সহয়তা দেয়া হচ্ছে। আগামী বছর সেভেন গ্রেড ছাত্রদেরও এ সুবিধার আওতায় আনা হবে। প্রতিমাসে তথ্য সহায়তা দিতে একটি করে ওয়ার্কশপ আয়োজন করবে লিংক স্কলারস।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ