যুক্তরাষ্ট্রে মিশিগান অঙ্গরাজ্যের নির্বাচনে বাংলাদেশি আমেরিকান এম ডি আলমের প্রাথীতা ঘোষণা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশে জন্মগ্রহণকারী এম ডি রাব্বি আলম যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ২০১৮ সালের নির্বাচনে প্রাথীতা ঘোষণা করলেন। গত ২৫ শে মার্চ রবিবার বিকাল ৫ ঘটিকার সময় হ্যামট্রামিক শহরের গেটস অফ কলমবাস বাঙ্কুয়েট হলে জনাব রাব্বি আলম এই নির্বাচনী প্রচারনা, ফান্ড রাইসিং এবং নৈশঃভোজের আয়োজন করেন।
এম ডি রাব্বি আলম আমেরিকার সেনাবাহিনীর আবসর প্রাপ্ত সাবেক সার্জেন্ট এবং যুক্তরাষ্ট্রের ড্যামোক্রাটিক ন্যাশনাল কমিটির ককাসের প্রাক্তন সভাপতি এবং মিসোরি ড্যামোক্রাটিক পার্টির এশিয়ান ককাসের প্রতিষ্ঠাতা। এম ডি রাব্বি আলম ২০০৮ সালে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সাটেলাইট ক্যাম্পেইন ম্যানেজার হিসাবে দায়ীত্ব পালন করেছেন। ২০১৬ সালের নির্বাচনে ড্যামোক্রাটিক প্রাথী বার্নী সানডারশ এর ক্যাম্পেইনের “মুসলিম আমেরিকান ফর বার্নী সানডারশ” উইং এর চেয়ারম্যান হিসাবে কাজ করেছেন ।
শেষমেশ ড্যামোক্রাটিক ন্যাশনাল কমিটির (ডি এন সি) ন্যাশনাল কনভেনশনে যখন হিলারি ক্লিনটন এর প্রেসিডেন্ট পদ প্রাথীতা চুড়াণত্ব ঘোষণা করলো, ঠিক তখন এম ডি রাব্বি আলমকে “মুসলিম ড্যামোক্রাট ফর হিলারি ক্লিনটন” ক্যাম্পেইন এর সভাপতি নিযুক্ত হন। নিউ-ওরক, মিসোরি, মিশিগান, ওয়াশিংটন ডি সি, এবং শিকাগো সহ অনেক সফল “হিলারি রালী” এর নেতৃত্ব দেন।
২০১৬ এর নির্বাচনে ড্যামোক্রাটিক দলের পরাজয়ের পরে যখন রক্ষণশীল কট্টর পন্থী ডোনালদ ট্রাম্প ক্ষমতায় এসে মুসল্মান সহ, লাতিনো – হিস্পানিক, কালোসহ সকল সংখ্যালঘু দের উপর কট্টর পন্থী নিয়মনীতি চালু করেন। তখন থেকে এম ডি রাব্বি আলমের লিডারসিপ এ “#45thImpeachment.com” অগ্রযাত্রা শুরু হয় ।


ট্রাম্প বিরোধী এই আন্দোলনে সাড়াদেয় লক্ষ লক্ষ জনগণ । জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, সম্রদয় ভুলে গিয়া কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার ফলে এম ডি রাব্বি আলম এবং “#45ThImpeachment.com” মুভমেন্ট ট্রাম্পকে হটানোর জন্য তিন লক্ষধিক সিগনেচার সগ্রহ করেন।
শুধু তাই নয়, এম ডি রাব্বি আলম, আমেরিকার মুসলিম মুভমেন্ট এর নেতৃত্ব দেন । ২০১২ সালে এম ডি রাব্বি আলম মুসলানদের প্রথম রাজনিতিক সংগঠন “আমেরিকান মুসলিম পলিটিকাল একশান কমিটি” প্রতিষ্ঠিত করেন । ২০১৩ সালের ১১ ই সেপটেমবর মিলিয়ন মুসলিম মার্চের ডাকদেন ওয়াশিংটন ডি সি র ন্যাশনাল মল তথা মেমোরিয়াল পার্কে । “নাইন-ইলেভেন-থারতিন” এর এই “মিলিয়ন মুসলিম মার্চ” সারা পৃথিবীতে তোড়পার সৃষ্টি করে এবং এম ডি রাব্বি আলম ও “আমেরিকান মুসলিম পলিটিকাল একশান কমিটি” ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল হেডলাইন এ পরিণত হয়। ওয়ার্ল্ড নিউজ, সি এন এন, বি বি সি, ভয়েস অফ আমেরিকা, ফক্স নিউজ, এ বি সি, এন বি সি, সি বি এস, অ্যাকশান নিউজ, ওয়াশিংটন পোস্ট, সেন্ট লুইস পোস্ট ডিস প্যাঁচ, সহ সকল নিউজ মিডিয়া এম ডি রাব্বি আলমকে ফিচার করে। আমেরিকা সহ সারা বিশ্বে সাড়া জাগানো মুসলিম ড্যামোক্রাটিক এই নেতা আর কেউ নন, তিনি বাংলাদেশের খুলনা জেলার রূপসা উপজেলার রাজাপুর গ্রামে জন্ম গ্রহণকারী মোহাম্মেদ রাব্বি আলম।
এম ডি আলম যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ২০১৮ সালের নির্বাচনে ৪ নং আসনে প্রাথীতা ঘোষণা করলেন। আসন্ন এই নির্বাচন অগাস্ট এর ৭ তারিখে অনুস্ঠিত হবে। এই নির্বাচনে এম ডি আলম জয়লাভ করলে এক লক্ষ মানুষের প্রথিনিদ্ধিত্ত করবেন। মিশিগানের ৪ নম্বর আসনের নিবাচনি এলাকাতে হ্যামট্রামিক শহরের ২০ হাজার এবং ডেট্রয়েটে ৮০ হাজার লোকের বসবাস। এদের মধ্যে বাংলাদেশি রেজিস্টার ভোটারের সংখ্যা হবে প্রায় ৫০০০।
এম ডি আলম উভয় শহরের বসবাস কারী বাংলাদেশি সহ সাদা, কালো, হিস্পানিক, আরব কমিউনিটির সাথে কাজ করছেণ। যেহেতু এম ডি আলম আমেরিকার সেনা বাহিনীর চাকরি এবং ইরাকে যুদ্ধের কারণে তিনি ইতিমধ্যে অনেক এগিয়ে রয়েছেণ। তাছাড়া ড্যামোক্রাটিক ককাসের চেয়ারম্যান থাকার সুবাদে মূলধারার ড্যামোক্রাটিক পার্টির সাপোর্ট সহ জনগণের কাছ থেকে সাপোর্ট পাচ্ছেন।
এম ডি আলম আরব-মুসলিম কমিউনিটিতে অনেক সমাদৃত এবং পরিচিত। তিনি শুক্রবার জুম্মার নামাজের খুতবা দেন ও নামাজও পড়ান। এই বিষয়গুলি মাথায় রেখে এম ডি আলম এবং ক্যাম্পেইনের নেত্রীবৃন্দ আশাবাঁদি যে, তিনি একজন সম্ভবনাময় ক্যানডিডেট। এম ডি আলমের জয়ের মধ্য দিয়া হতে পারে প্রথম কোন বাংলাদেশি আমেরিকার আংগরােজ্যর সংসদে নির্বাচিত প্রথম বাংলাদেশি।


এম ডি আলম হ্যামট্রামিক ও ডেট্রয়েট শহরে বসবাস রত সমগ্র বাংলাদেশি ভোটারদের কাছে ভোটের আশা করছেন এবং ভোট চেয়েছেন। পাশাপাশী নন ভোটার যারা মিশিগান সহ অন্যান্য ৫০ স্টেট্সে এবং বাংলাদেশ সহ সারা বিশ্বের মাঝে আছেন সবার কাছে দোয়া চেয়েছেন।
সভার শুরু হয় পবিত্র কোরান তেলাওয়াতের মধ্য দিয়া। কোরান তেলাওয়াত করেন হাফিজ মোহাম্মদ হাসান । আমেরিকার পতাকার “প্লেজ অফ আলিজেঞ্ছ” পরিচালনা করেন শাজিদ আলম। সভার পরিচালনা করেন ব্ল্যাক কমিউনিটি লিডার এটোরনি জনাবা জামিয়া ডাভিস, এবং আরব কমিউনিটি লিডার ডক্টর জনাবা তাযারিদ আলী।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মিশিগানের থার্ড সারকিট চিফ জাস্টিস এডওয়াড ইওয়েল । বিশেষ অতিথির বক্তব্য দেন সেনেটর কোলম্যান য়উং সেকেন্ড । বিশেষ অতিথি হিসাবে আরও বক্তব্য রাখেন আসন্ন নির্বাচনে গভর্নর পদপ্রথি শ্রী তেনাদার, গভর্নর পদপ্রথি বিল কাবস, এবং হ্যামট্রামিক সিটির ফায়ার ফাইটার ইউনিয়ান চীফ লিএউতেনান্ত আন্ডরু অলেকসাইক এবং ড্যাপুটি নিক ম্যানসিনা।


“আলম ফর হাউস” ক্যাম্পেইনের পক্ষে বক্তব্য রাখেন ক্যাম্পেইন কোওড়ডিনেটোর নাসীর শাবুজ, নায়ীম চৌধুরী, মুহিত মাহমুদ, এম ডি শাহাবুদ্দিন, মাহাবুবে রাবিব খান, খাজা শাহহাব আহমেদ, রাহিদ চৌধুরী, তাসনিম চৌধুরী, এম ফিরুজ আলী, মুস্তাক আহমেদ মুক্তা, অ্যাড মল্লিক সারোয়ার, গিয়াস তালুকদার, রামুনা মুনা, আল-মাহাদি বিনতে টাগারিদ, হ্যামট্রামিক সিটির সাবেক কাউন্সিল মেম্বর মোহাম্মদ কামরুল হাসান, কমিউনিটির অনেক সন্মানিত বাক্তি বর্গের উপস্তিতিতে সভা মুখরিত হয়। অন্যনদের মাঝে উপস্তিচ ছিলেন আকিকুল হক শামিম, ফারুক আহমেদ চাঁদ, শাম ওয়াশিংটন, খালেদ চৌধুরি, মুস্তাকুএ আহমেদ, শেখ রুপম রাশিদ, কামরুজজামান হেলাল, ইকবাল ফেরদওস, মোহাম্মেদ হাসান, আবুল খয়ের মিতু, সেনেটোর প্রাথি আব্রাহাম আয়েশ, আফরোজা তুলি, আনুপ্রিয়া আলম, শাফিআল্লাহ আলম, ওয়াসিম আহমেদ, অ্যাড সালেহ উদ্দিন, ইব্রাহিম আল-জাহিম প্রমুখ।


সভায় বক্তারা এম ডি আলম কে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আচ্ছাস দেন। বক্তারা এম ডি আলম কে “Future of State” বলে আখ্যায়িত করেন এবং সকলকে এম ডি আলমকে ভোট দিতে আহবান জানান।
সভার বক্তব্যের সমাপ্তি হয় দোয়ার মাধ্যমে। পরিশেষে ডিনার ও কেক কেটে দ্বিতীয় পর্বের সমাপ্তি হয়।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’