Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে মেরিল্যান্ড রাজ্যে তামাক চোরাচালানিতে অভিযুক্ত তিন বাংলাদেশি

অনলাইন ডেস্ক পঠিত: 20 বার

প্রকাশিত: December 2, 2019 | 1:35 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যে তামাক চোরাচালানিতে যুক্ত থাকার অভিযোগ তিন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। ইতিহাসের বৃহত্তর তামাক চোরাচালানির জন্য আটককৃতরা হলেন মেহবুব চৌধুরী (৩৭), মঞ্জুরুল ইসলাম (২৯) ও আবদুল করিম (১৮)। 

মেরিল্যান্ডের বাল্টিমোর নর্থ ইস্টে পুলিশ, এফবিআই ও এটিএফসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনী গত ৫ নভেম্বর এক অভিযানে ওই তিন বাংলাদেশি গ্রেফতার করা হয়। এসময় প্রায় ৫ লাখ ডলারের তামাক ও সিগারেট উদ্ধার করা হয়। যা ইতিহাসের সর্ববৃহৎ চোরাচালানি বলে উল্লেখ করেছেন মেরিল্যান্ড তামাক নিয়ন্ত্রক কর্মকর্তা পিটার ফ্রাঙ্ক। প্রিন্স জর্জের কাউন্টি এবং বাল্টিমোর সিটির একাধিক স্পটে ৫ নভেম্বর ভোরে এই অভিযান পরিচালিত হয়। বছরব্যাপী অনুসন্ধান আর তদন্তের পর আইন-শৃঙ্খলা বাহিনী এই অভিযান পরিচালনা করে এবং হাজার হাজার কার্টন অবিক্রিত তামাকজাত পণ্য জব্দ করে। এসময় ক্যাপিটল হাইটসের মাহবুব চৌধুরী এবং কলম্বিয়ার মনজুরুল ইসলামকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে অবৈধভাবে সিগারেট গুদামজাত ও বিক্রির অভিযোগ আনা হয়। বর্তমানে এই দু’জনকে মেরিল্যান্ডের বৃহত্তম তামাক পাচার সিন্ডিকেটের অংশ বলে মনে করছে আইন-শৃঙ্খলা বাহিনী।

পুলিশ জানায়, মাহবুব চৌধুরী এবং মনজুরুল ইসলাম রাজ্যে আনট্যাক্সড তামাক পাচার এবং সংরক্ষণ করে। পরে পণ্যগুলো খুচরা তামাক স্টোরগুলোতে বিতরণ করে। যেখানে অব্যবহৃত সামগ্রীগুলো জনসাধারণের কাছে বিক্রি করা হয়েছিল। এদিকে, নর্থ ইস্ট বাল্টিমোরের টোব্যাকো এবং কনভেনিয়েন্স স্টোর পরিদর্শনকালে এজেন্টরা বাল্টিমোরের ১৮ বছর বয়সী স্টোর ক্লার্ক আবদুল করিম রুবেলকে জিজ্ঞাসাবাদ করে। পাইকারি ছাড়া অন্যের কাছ থেকে কেনা ওটিপি বিক্রয়, আনট্যাক্সড ওটিপি দখল এবং নিয়মবহির্ভূত সিগারেটের বিক্রয় ও অপরাধের অপকর্মের অভিযোগে আবদুল করিমকে অভিযুক্ত করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV