যুক্তরাষ্ট্রে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পবিত্র শবে মেরাজ পালিত : ইসলামে সন্ত্রাস ও জঙ্গীবাদের স্থান নেই
ইউএসএ নিউজ অনলাইন ডটকম, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে যথাযোগ্য ধর্মীয় মর্যাদার সঙ্গে পবিত্র শবে মেরাজ পালিত হয়েছে। নিউইয়র্ক সহ বিভিন্ন স্টেটের মসজিদ গুলোতে শবে মিরাজের এ মহিমান্বিত রাতে পৃথক পৃথক আলোচনা, পবিত্র কোরআন তিলাওয়াত, নফল নামাজ, জিকির-আসকার, দোয়া-দরুদ, মিলাদ মাহফিলসহ ইবাদত বন্দেগির মাধ্যমে মহান আল্লাহ্র অশেষ মেহেরবানি কামনা করা হয়। নিউইয়র্কের পার্কচেস্টার জামে মসজিদে ৫ জুন পবিত্র শবে মেরাজ উপলক্ষে আলোচনা যিকির মিলাদ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়। ওয়াজ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতীব মাওলানা মো: মাঈনুল ইসলাম। মাহফিলে বলা হয়, হজরত মুহাম্মদ (সা.) এর মেরাজ ছিল বাস্তব, শারীরিক ও আধ্যাত্মিক ঘটনা। মেরাজ আমাদের লক্ষ্যে ও গন্তব্যে পৌঁছার পথে সন্ধান দেয়। মেরাজের স্মৃতি আমাদের অন্তরে জাগ্রত হলে আল্লাহ্র অস্তিত্ব এবং তার নৈকট্য লাভ সম্পর্কে আমাদের ধারণা সুস্পষ্ট ও পরিচ্ছন্ন হয়। মহামানব হযরত মোহাম্মদ (সা:) পবিত্র শবে মেরাজের মাধ্যমে মানুষের জ্ঞানের পরিধি সম্প্রসারিত করে গেছেন। মানুষের মধ্যেই যে বিরাট অতিমানব ঘুমিয়ে আছে মেরাজ একথাই আমাদের বুঝিয়ে দেয়। বক্তারা বলেন, ইসলাম শান্তি ও মানবতার ধর্ম। ইসলামে সন্ত্রাস ও জঙ্গীবাদের স্থান নেই। প্রবাসী বাংলাদেশীরা রাতব্যাপি ইবাদত বন্দেগীর মাধ্যতে পবিত্র শবে মেরাজ পালন করে।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’