যুক্তরাষ্ট্রে রোববার প্রথম প্রহর রাত দু’টোর সময় স্ট্যান্ডার্ড টাইম শুরু
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে স্ট্যান্ডার্ড টাইম শুরু হচ্ছে আগামী ৬ নভেম্বর রোববার থেকে। নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের অধিকাংশ এলাকায় রোবাবর প্রথম প্রহর রাত ২টার সময় ঘড়ির কাঁটা এক ঘন্টা পিছিয়ে ১টা বাজাতে হবে। স্ট্যান্ডার্ড টাইমটেবল’র জন্যে ঘড়ির কাঁটা মিলিয়ে নিতে হবে। রোববার প্রথম প্রহর রাত দু’টোর সময় জনগণকে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে নিতে বলেছে মার্কিন কর্তৃপক্ষ। পরিবর্তিত সময় অনুযায়ী সোমবার নিউইয়র্কে যখন বেলা ১২টা বাজবে, বাংলাদেশ তখন হবে রাত ১১টা। এ ব্যবস্থা বহাল থাকবে সামনের মার্চের ১২ তারিখ পর্যন্ত।
এদিকে ডে লাইট সেভিংসের ফলে ৬ নভেম্বর সকালে অন্যান্য দিনের থেকে এক ঘণ্টা বেশি সময় ঘুমানোর সুযোগ পাচ্ছেন অধিকাংশ মার্কিনী।
উল্লেখ্য, সূর্যের আলোকে কাজে লাগানোর জন্যে গত ১৩ মার্চ ভোর রাতে ঘড়ির কাটা এক ঘন্টা এগিয়ে দেয়া হয়েছিল ‘ডে লাইট সেভিন্স টাইমসের আওতায়। দিনের আলোকে কাজে লাগাতে যুক্তরাষ্ট্রের অধিকাংশ এলাকায় ঘড়ির কাঁটা ৮ মার্চ রোববার ভোর রাত ২টার সময় এক ঘন্টা এগিয়ে যায় অর্থাৎ ৩টা বাজাতে হয়। তখন থেকে শুরু হয় ‘ডে লাইট সেভিংস টাইম এবং শেষ হয় নভেম্বরের প্রথম রবিবার।
‘সূর্যালোক সংরক্ষণ’ বা ডে লাইট সেভিং সিস্টেমের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের অধিকাংশ এলাকায় প্রতি বছরই শীতকালে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছনের দিকে ফেরানো হয়। আবার গ্রীষ্মের শুরুতে এই সময় সীমা এক ঘণ্টা এগিয়ে এনে মেলানো হয় স্বাভাবিক সময়সূচির সঙ্গে। নিয়ম অনুযায়ী আগামী বসন্তের শুরুতে ২০১৭ সালের ৫ মার্চ আবারও সামনের দিকে এগিয়ে আনা হবে এই কাঁটা। তখন নিজেদের ঘড়ির সঙ্গে পুনরায় এক ঘণ্টা সময় যোগ করে নিতে হবে।
যুক্তরাষ্ট্রের সর্বত্রই এ পদ্ধতি মেনে চলা হলেও নাভাজো ইন্ডিয়ান আদিবাসীদের জন্য সংরক্ষিত অঞ্চল ছাড়া অ্যারিজোনা রাজ্য এবং হাওয়াই দ্বীপপুঞ্জ এ পদ্ধতির তোয়াক্কা না করে চলে স্বাাভাবিক সময় সূচি মেনে।
‘গ্রীষ্মে এগোনো এবং শীতে পেছানো’ মূলত এই নীতির ওপর ভিত্তি করেই ঘড়ির কাঁটা সামনের দিকে এগিয়ে বা পিছিয়ে নেওয়া হয় যুক্তরাষ্ট্রে। ‘ডে লাইট সেভিং টাইম’ পদ্ধতি যুক্তরাষ্ট্রে প্রথম বলবৎ হয় প্রথম বিশ্বযুুদ্ধ চলাকালীন সময়ে। সূর্যের আলোর সুবিধাকে কাজে লাগিয়ে জ্বালানি সাশ্রয় করার জার্মান উদ্যোগের দেখাদেখি যুক্তরাষ্ট্রেও এটি চালু করেন তৎকালীন কর্তাব্যক্তিরা।
শুধু যুক্তরাষ্ট্রেই নয় বিশ্বের আরও অনেক দেশেই সূর্যের আলোর সুবিধাকে কাজে লাগানোর জন্য একই পদ্ধতি কার্যকর আছে বিভিন্ন নামে। তবে গত সপ্তাহে ‘ডে টাইম সেভিং লাইট’ পদ্ধতি স্থগিত করে আবারও আগের সময়সূচিতে ফেরত গেছে ইউরোপ। ইউরোপে অবশ্য এ পদ্ধতিকে অভিহিত করা হয় ‘সামার টাইম’ নামে।
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং