Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা রাজ্যে রাসায়নিক প্রকল্পে বিস্ফোরণে একজন নিহত

অনলাইন ডেস্ক পঠিত: 17 বার

প্রকাশিত: June 14, 2013 | 9:16 PM

ডেস্ক : যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা রাজ্যের গেইসমার এলাকায় একটি রাসায়নিক প্রকল্পে বিস্ফোরণের পর অগ্নিকা-ে একজন নিহত ও ৭৩ জন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার সকাল ৮টা ৩৭ এ উইলিয়াম অলেফিন্স কেমিক্যাল নামের প্রকল্পটিতে বিস্ফোরণ ঘটে। এতে বিশাল একটি অগ্নিশিখা তৈরি হয়ে ঘন কোলো ধোঁয়ায় আশপাশ ছেয়ে যায়। গেইসমার এলাকাটি একটি শিল্প শহর। এটি লুইজিয়ানার প্রধান শহর নিউ অর্লিন্স থেকে ৬০ মাইল দূরে মিসিসিপি নদীর তীরে অবস্থিত। মিসিসিপির তীর ধরে প্রায় ১০ মাইল এলাকায় উইলিয়াম অলেফিন্সসহ ১২টি রাসায়নিক প্রকল্প রয়েছে। সূত্র: রয়টার্স ও ওয়েবসাইট।
প্রকল্পটিতে দুর্ঘটনার পর ধোঁয়ার থেকে দূরে থাকতে শহরটির অধিবাসীদের নিজ নিজ বাড়িত অবস্থান করার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। এতে শহরটির বাসিন্দারা নিজ নিজ বাড়িতে কয়েক ঘন্টা আটকা পড়ে থাকে। রাসায়নিক প্রকল্পটিতে পেট্রলিয়ামজাত রাসায়নিক প্রপিলিন থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে তিন ঘন্টারও বেশি সময় লেগে যায়। ঘটনাস্থলের কাছে এক সংবাদ সম্মেলনে লুইজিয়ানার গভর্নর ববি জিন্দাল জানিয়েছেন, প্রকল্পটি থেকে কি পরিমাণ বিপদজনক রাসায়নিক ছড়িয়ে পড়েছে তা নির্ধারণের জন্য সরকারি তদন্তকারীরা কাজ শুরু করেছে। তিনি বলেন, তদন্ত শেষ হওয়ার পর, যদি এর জন্য কেউ দায়ী থাকে, তাদের অবশ্যই আটক করে বিচারের মুখোমুখি করা হবে। দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম জাখারি সি গ্রিন (২৯) বলে জানিয়েছে পুলিশ। আহত ৭৩ জনকে হাসপাতালে ও প্রকল্পের প্রায় ত’শ কর্মীকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জিন্দাল। এই একই প্রকল্পে ২০০৯ সালেও একবার দুর্ঘটনার শিকার হয়েছিল। তবে ক্ষয়ক্ষতি হলেও তখন কেউ হাতহত হয়নি।ইনকিলাব

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ