যুক্তরাষ্ট্রে রেল ও পরিবহন ব্যবস্থায় নিরাপত্তা জোরদার
এএফপি: ইউরোপে সম্ভাব্য সন্ত্রাসী হামলার আশঙ্কায় মার্কিন নাগরিকদের ভ্রমণের ওপর সতর্কতা জারির মধ্যে যুক্তরাষ্ট্র ট্রেন ও পরিবহন ব্যবস্থায় নিরাপত্তা জোরদারের প্রস্তুতি নিচ্ছে। সোমবার এবিসি নিউজ এ কথা জানায়।
যুক্তরাষ্ট্রের ট্রেন নেটওয়ার্ক আমট্রাক শুক্রবার ‘রেল অ্যাকশন ডে’ পালন করবে এবং এ সময় ট্রেন রুটগুলোতে আইন প্রয়োগকারী সংস্থার সাদা পোশাকধারী ব্যাপকসংখ্যক সদস্য উপস্থিত থাকবে। ঠিক এ সময়েই যুক্তরাষ্ট্র-ইউরোপজুড়ে মার্কিন নাগরিকদের ভ্রমণে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। এক মার্কিন কর্মকর্তা এবিসি নিউজকে জানান, দীর্ঘদিনের পরিকল্পনার আলোকে এ পদক্ষেপ নেয়া হচ্ছে। এর সঙ্গে ইউরোপে সতর্কতা জারির কোনো সম্পর্ক নেই।
আমেরিকান ও ইউরোপীয় কর্তৃপক্ষ যখন সন্দেহভাজনদের গ্রেফতারে তল্লাশি চালাচ্ছিল এবং একই সঙ্গে ইউরোপের রেলওয়ে, সাবওয়ে ও পর্যটন কেন্দ্রগুলো সন্ত্রাসী হামলার হুমকির মধ্যে পড়ে তখন যুক্তরাষ্ট্র-ইউরোপ ভ্রমণের ব্যাপারে তার নাগরিকদের আনুষ্ঠানিকভাবে সতর্ক করে।
গত সপ্তাহে ইউরোপের নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, গোয়েন্দা তথ্যে জানা গেছে, আল কায়দা সন্ত্রাসীরা মুম্বাই হামলার আদলে ফ্রান্স, জার্মানি ও ব্রিটেনে যুগপত্ হামলা চালানোর পরিকল্পনা করছে।

সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি