Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে রোববার ঈদুল ফিতর : জামাত, কোলাকুলি ছাড়াই ঈদ উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 150 বার

প্রকাশিত: May 24, 2020 | 12:54 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে প্রবাসীরা ঈদ উদযাপন করবেন রোববার। তবে কোন মসজিদ অথবা খোলা মাঠে ঈদ জামাত হবে না। সকলেই নিজ বাসায় পারিবারিকভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদ জামাতে অংশ নেবেন। উল্লেখ্য, করোনার তান্ডবে এখনও ১০ জনের বেশী মানুষ একত্রিত হবার কোন অনুমতি রাজ্য প্রশাসন থেকে না থাকায় সকলেই স্বাস্থ্যনীতি মেনে চলার কথা বলেছেন। আরো উল্লেখ্য, ২২ মে শুক্রবার দুপুরে হোয়াইট হাউজে এক প্রেসব্রিফিংকালে প্রেসিডেন্ট ট্রাম্প সকল চার্চ, সিনোগগ, মন্দির, মসজিদ খোলে দেয়ার ঘোষণা দিয়েছেন। ট্রাম্প চাচ্ছেন শনিবার থেকে সোমবার পর্যন্ত মেমরিয়্যাল ডে উইকেন্ডে আমেরিকানরা যাতে শহীদ সৈনিক এবং করোনায় নিহতদের সম্মান নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী প্রদর্শন করতে পারেন। একইসাথে মুসলমানেরা ঈদ জামাতেও অংশ নিতে পারবেন। তবে ট্রাম্পের এই নির্দেশ কেউই মানতে রাজি নন। কারণ, এখনও করোনাভাইরাসের তান্ডব অব্যাহত রয়েছে। সংক্রমিতদের হান্ড্রেড পার্সেন্ট চিহ্নিত করা সম্ভব না হওয়ায় ধর্মীয় সমাগমের মাধ্যমে পুনরায় তা বিস্তৃত হতে পারে।

ইতিমধ্যেই বিভিন্ন সিটিতে এমন পরিস্থিতি সকলে প্রত্যক্ষ করছেন। এছাড়া, নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভেনিয়া, কানেকটিকাট, ম্যাসাচুসেটস, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, ওয়াশিংটন ডিসি, মিশিগান, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটনসহ সবচেয়ে বেশী আক্রান্ত রাজ্যসমূহের গভর্ণররাও লোক সমাগমের অবাধ অনুমতি দেননি। জনস্বাস্থ্য সুরক্ষায় রাজ্য গভর্ণরদের এই নিদেশের প্রতি সকলেই অবিচল রয়েছেন।

এদিকে, নিউইয়র্কে প্রধান প্রধান মসজিদগুলোর পক্ষ থেকে ঈদ জামাত না করার সিদ্ধান্ত জানানো হয়েছে। সকলেই পারিবারিকভাবে বাসায় নামাজ আদায় করবেন সামাজিক দূরত্ব বজায় রেখে। কোলাকুলি থাকবে না। সিটিতে বাংলাদেশীদের সবচেয়ে বড় মসজিদ ‘জ্যামাইকা মুসলিম সেন্টার’র সেক্রেটারি মঞ্জুর আহমেদ চৌধুরী ২২ মে শুক্রবার বিকেলে এনআরবি নিউজের এ সংবাদদাতাকে জানান, ‘আমরা সিটি এবং রাজ্য প্রশাসনের নির্দেশ অনুযায়ী মসজিদ অথবা খোলামাঠে ঈদ জামাত করবো না। এ সিদ্ধান্ত সকল মুসল্লীকে জানানো হয়েছে। তবে রোববার সকাল পৌণে ৯টায় ভার্চুয়াল ঈদ জামাত শুরু হবে। এটি স্থানীয় টিবিএন২৪ টিভিসহ কয়েকটি চ্যানেল সরাসরি সম্প্রচার করবে। সে সময় নিউইয়র্কের পুলিশ কমিশনারসহ শীর্ষস্থানীয় রাজনীতিকরা ঈদ শুভেচ্ছা জানাতে পারেন।

ব্রæকলীন মুসলিম সেন্টারের প্রেসিডেন্ট আলহাজ্ব আবুল হাশেম এ সংবাদদাতাকে জানান, এ এলাকার সবকটি মসজিদের পক্ষ থেকেই রোববার ঈদ উদযাপনের জন্যে মুসল্লীগণকে অনুরোধ জানানো হয়েছে। সকলেই নিজ বাসায় ঈদ-নামাজ আদায় করবেন। জ্যাকসন হাইটস মোহাম্মদী সেন্টারের ইমাম কাজী কায়্যুম জানান যে, রোববার ভার্চুয়াল ঈদ জামাত অনুষ্ঠিত হবে এবং তা ফেসবুকে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা রয়েছে। ইতিমধ্যেই এলাকার সকলকে এ সংবাদ জানিয়েছেন।

উডসাইড, জ্যাকসন হাইটস, ব্রঙ্কস, ওজনপার্ক, এস্টোরিয়া, লং আইল্যান্ডের সাফোক এবং নাসাউ, কুইন্স ভিলেজ, নিউজার্সির প্যাটারসন, আটলান্টিক সিটি, পেনসিলভেনিয়ার আপারডারবি, ফিলাডেলফিয়া, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, মিশিগান, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডার সংবাদদাতারা একই তথ্য দিয়েছেন যে, রোববার নিজ বাসায় সকলে ঈদ উদযাপন করবেন।এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV