যুক্তরাষ্ট্রে শতাব্দির ভয়াবহ প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় স্যান্ডিতে ক্ষতিগ্রস্ত নিউজার্সীর আটলান্টিক সিটির বাংলাদেশিরা চরম দূর্ভোগে : বাংলাদেশের দূতাবাস কর্মকর্তার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন, প্রবাসীদের আহাজারী
YouTube : After Sandy_2012_Atlantic City_NJ_USA : http://www.youtube.com/watch?v=YRn7tvI-vmU&feature=youtu.be
সাখাওয়াত হোসেন সেলিম : শতাব্দির ভয়াবহ প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় স্যান্ডিতে আর সবার মতো যুক্তরাষ্ট্রের নিউজার্সীর বিখ্যাত বিনোদন কেন্দ্র আটলান্টিক সিটিতে বসবাসরত অনেক বাংলাদেশিও দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। স্যান্ডি আক্রান্ত হয়ে চরমভাবে ক্ষতিগ্রস্ত ৭ হাজার বাংলাদেশি। অনেকে হয়ে পড়েছেন কর্মহীন। বন্ধ রয়েছে অনেকের ব্যবসা বাণিজ্য। পরিবার পরিজন নিয়ে পড়েছেন চরম দূর্ভোগে। এখনো অনেক বাড়ি-ঘর বিদ্যুৎহীন। বিশ্বের বিখ্যাত বিনোদন কেন্দ্র এখন বিষাদ কেন্দ্রে পরিণত হয়েছে। স্থানীয় সময় ৪ নভেম্বর রোববার সন্ধ্যায় বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা যুক্তরাষ্ট্রে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ এলাকাটি পরিদর্শন করেন। এ সময় প্রবাসীরা জানিয়েছেন তাদের আহাজারীর কথা। এর আগে প্রেসিডেন্ট বারাক ওবামাও নিউ জার্সিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ এলাকাগুলো পরিদর্শন করেছিলেন। নিউজার্সীর ক্যাসিনো সিটি হিসেবে পরিচিত আটলান্টিক সিটি বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় ওখানে বসবাসরত বাঙালী পরিবার গুলো ঘর-বাড়ি ছেড়ে অবস্থান নিয়েছিলেন পার্শ্ববর্তী সিটিতে। এখানে ২৪ লাখ ঘরবাড়ি হারিকেন স্যান্ডির আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। বিশ্বের বিখ্যাত বিনোদন কেন্দ্র এ আটলান্টিক সিটি থেকে ৩০ হাজার লোককে নিরাপদে সরিয়ে নেয়া হয়। স্থানীয় আশ্রয় কেন্দ্রগুলোতে অন্তত ৬ হাজার বালাদেশী আশ্রয় নেয়। এখনো সবকিছু হয়নি স্বাভাবিক। পুরোপুরি বিদ্যুৎÑগ্যাস সংযোগ চালু করতে আরো সময় লাগবে জানিয়েছে সংশ্লিষ্টরা। স্থানীয় সময় ৪ নভেম্বর রোববার সন্ধ্যায় কনসুলেট জেনারেল অব বাংলাদেশ নিউইর্য়কের ফাস্ট সেক্রেটারী মোঃ শাহেদুল ইসলাম ওয়াশিংটনস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদেরের নির্দেশে স্যান্ডির আঘাতে ক্ষতিগ্রস্ত আটলান্টিক সিটি পরিদর্শন করেন। এখানকার বাসিন্দারা জানালেন, … তারা বিদ্যুৎ সংকট আর দোকানের বেইজমেন্টে সয়লাব হওয়া পানি নিয়ে পড়েছেন মহা বিপাকে। সকল মালামালই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পুরো এলাকাই এখন ভূতরে পরিবেশ। নেই কর্ম চাঞ্চল্য। গত ৭ দিন ধরে হতাশাগ্রস্ত দিন যাপন করছেন এখানকার বাসিন্দারা। অথচ সবসময় এ এলাকাটি থাকত পর্যটকদের আনাগোনায় মুখরিত। পর্যটকরাই হচ্ছেন এখানকার অর্থনীতির মূল চালিকা শক্তি। অনেকটা জন মানবশূণ্য অবস্থায় এখানকার দু’একটি দোকান খুললেও নেই কোন কাস্টমার। ক্যাসিনো গুলোও সচল হয়নি। মাথায় তাদের হাত। কিভাবে চলবে তাদের সংসার। ক্ষতিগ্রস্ত বাংলাদেশীরা জানালেন তাদের চরম দুর্ভোগ ও হতাশার কথা … বললেন বিদ্যুৎহীনতার কথা। বর্ণনা দিলেন বাসায় থাকা সহায় সম্বল সব হারানোর কথা…। বেইজমেন্টে ঢুকে পড়া পানিতে মালামাল নষ্ট হওয়ার বিবরণও … তারা জানালেন এখানে বসবাস রত বাংলাদেশীরা ক্যাসিনে তে চাকরী করে আর ক্যাব চালিয়ে তাদের জীবিকা নির্বাহ করেন। ক্যাসিনোর কার্যক্রম এখনো প্রায় বন্ধ। ক্যাবে নেই যাত্রী। তাদের দুর্দশার কথা বলেন … স্যান্ডিতে ক্ষতিগ্রস্তরা আর্থিক সাহায্য চাইলেন মার্কিন প্রশাসনের কাছে … প্রায় তাদের দূর্দশার কথা … এসময় ওয়াশিংটন থেকে স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে টেলি কনফারেন্সে সমবেদনা জানিয়ে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের। তিনি এসময় ক্ষতিগ্রস্থ বাংলাদেশীর খোজ-খবর নেন। প্রধানমন্ত্রী বাংলাদেশীদের ক্ষয়ক্ষতিতে বিশেষভাবে উদ্বেগ প্রকাশ করেছেন বলেও তিনি তার বক্তব্যে উল্লেখ করেন। ফাস্ট সেক্রেটারী মোঃ শাহেদুল ইসলাম আটলান্টিক সিটির বাংলাদেশী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে ক্ষতিগ্রস্ত আটলান্টিক সিটির বোর্ডওয়াক পরিদর্শন করেন। এছাড়া তিনি অধিক ক্ষতিগ্রস্ত এলাকা টেক্সাস এবং ফ্লোরিডা এভিনিউতে বসবাসরত বাংলাদেশীদের বাসায় গিয়েও তাদের ক্ষয়ক্ষতির বিস্তারিত খোজ খবর নেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর সাথে একান্তে সাক্ষাত করেন। এছাড়াও আটলান্টিক কাউন্টির চীফ একজিকিউটিভ ডেনিস লেবিনসনের সাথে টেলিফোনে যোগাযোগ করে বাংলাদেশীদের সহযোগিতার অনুরোধ জানান ফার্স্ট সেক্রেটারী মোঃ শাহেদুল ইসলাম । ডেনিস লেবিনসনও সরেজমিনে বাঙ্গালী অধ্যুষিত এলাকা পরিদর্শন করে রিপাবলিকান পার্টিও এবং কাউন্টির পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বাংলাদেশীদের এই দুঃসময়ে ফার্স্ট সেক্রেটারী মোঃ শাহেদুল ইসলামকে কাছে পেয়ে অনেক বাঙ্গালী আবেগে আপ্লুত হয়ে পড়েন। শাহেদুল ইসলাম ক্ষতিগ্রস্ত বাংলাদেশীদেরকে জানান, তিনি যথাযত কর্তৃপক্ষের কাছে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিল করবেন। ক্ষতিগ্রস্ত বাংলাদেশীরা এসময় তাকে এবং তার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওয়াশিংটনস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদেরকে ধন্যবাদ জানান। শাহেদুল ইসলামের আটলান্টিক সিটি পরিদর্শনের সময় স্থাানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাউথজার্সী মেট্রো আওয়ামীলীগের সভাপতি সিরাজ ভূইয়া, সাধারন সম্পাদক জসিম উদ্দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অব নিউজার্সীর সভাপতি সৈয়দ মোঃ কাউছার এবং সাধারন সম্পাদক শামসুদ্দিন মাহমুদ,বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি সেলিম সূলতান এবং সাধারন সম্পাদক শহীদ খান, বাংলাদেশ প্রেস ক্লাব অব আটলান্টিক সিটির ভারপ্রাপ্ত সভাপতি আকবর হোসাইন এবং সাধারন সম্পাদক মোঃ শাহীনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে প্রায় ৪০ লাখ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়ে।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests