যুক্তরাষ্ট্রে শনিবার করোনায় ৪ প্রবাসী বাংলাদেশির মৃত্যু
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯ মে শনিবার আরও ৪ প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। হাসপাতাল এবং স্বজদের সূত্রে জানা গেছে, ৯ মে শনিবার ভোর রাতে ময়মনসিংহের সন্তান এবং স্বামী নাজমুস সাকিবের সাথে লং আইল্যান্ডে বসবাসরত তাসমীন নাওয়ার তমা (৩০) স্টোনিব্রুক হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এদিন বিকেল ৬টায় ম্যানহাটানে মাউন্টশিনাই হাসপাতালে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক মিসবাহ আহমেদের মামা আলতাফ হোসেন লনী মিয়া (৮০) ইন্তেকাল করেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সিলেটের বিয়ানিবাজারের ঘুনগাদিয়া গ্রামের সন্তান লনী মিয়া ৫০ বছর আগে যুক্তরাষ্ট্রে এসেছিলেন।
একইদিন সিলেটের সন্তান ও কুইন্সে বসবাসরত মুজাহেদ আলী (৭০) লং আইল্যান্ড হাসপাতালে ইন্তেকাল করেছেন। এদিন দিনাজপুরের সন্তান এবং উডসাইডে বসবাসরত মো. আব্দুল আজিজ (৬৫) স্থানীয় হাসপাতালে ইন্তেকাল করেছেন। এর আগেরদিন রাত সাড়ে ১১টায় এস্টোরিয়ায় বসবাসরত সাব্বির এ খান (৬৭) মাউন্টশিনাই হাসপাতালে ইন্তেকাল করেন।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests